মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

ঠাকুরগাঁও জেলায় অজানা রোগে একই পরিবারের ৫ জনের মৃত্যু, অসুস্থ আরো ৫

Platformপ্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৮ · ২ মিনিটে পড়ুন
ঠাকুরগাঁও জেলায় অজানা রোগে একই পরিবারের ৫ জনের মৃত্যু, অসুস্থ আরো ৫
লেখার আকার

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে গত ৯ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে অজানা এক রোগে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন আরো ৫ জন। মাত্র ১৫ দিনের ব্যবধানে মৃত্যুর এ ঘটনায় এলাকায় বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গত ৯ ফেব্রুয়ারি বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নে ভান্ডারদহ মরিচপাড়া গ্রামের আবু তাহের (৫৫) মৃত্যু বরণ করেন। এরপর ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত একে একে আবু তাহেরের জামাই হাবিবুর রহমান বাবলু (৩৫), স্ত্রী হোসনেয়ারা বেগম (৪৫), দুই ছেলে ইউসুফ আলী (২৭) ও মেহেদী হাসান (২৪) একই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। একই এলাকার আক্রান্ত আরো ৫ জন বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার পরেই বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুখে মাস্ক ব্যবহার করাসহ আক্রান্ত এলাকায় স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্ত এলাকার এক কিলোমিটারের মধ্যে অবাধে চলাচল না করার উপর নির্দেশনা জারি করে মাইকিং করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আক্রান্ত এলাকায় অবাধ চলাফেরা বন্ধে চৌকিদার নিয়োজিত করা হয়েছে এবং আক্রান্ত এলাকায় ১৫০টি মাস্ক বিতরণ করা হয়েছে।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ জামান জুয়েল বলেছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডা. মোর্শেদ মাসুম বিল্লাহকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি, দ্রুত চিকিৎসা সেবা ও পরামর্শের জন্য ছয় সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি এ ঘটনার সঠিক কারণ নিরুপন করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছয় সদস্যের একটি টিম বালিয়াডাঙ্গী গিয়েছেন বলে জানান তিনি।

প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।