বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

দীপনপুরে আয়োজিত হল প্ল্যাটফর্ম লেখক পাঠক সমাবেশ ২০১৯

পাঠক লেখকের এক মিলন মেলার অন্য নাম প্ল্যাটফর্ম লেখক পাঠক সমাবেশ।
গত ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ঢাকার কাঁটাবনের, দীপনপুরে (কফি শপ এবং বুক স্টোর), চিকিৎসা শিক্ষার্থী এবং চিকিৎসকের ফোরাম ‘প্ল্যাটফর্ম’ এর আয়োজনে, আয়োজিত হয় গেল ‘চিকিৎসক সমাবেশের লেখক পাঠক সমাবেশ ২০১৯’। উক্ত অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল সিমুড ইভেন্টস।

বিকেল ৫ টার দিকে প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা সদস্য, ডা. মোহিব নিরব এর আমন্ত্রনে উপস্থিত লেখকদের আসন গ্রহনের মাধ্যমে শুরু হয় লেখক পাঠক সমাবেশের মূল আয়োজন। পরবর্তীতে বইমেলা ১৪২৫ এ প্রকাশিত বই নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন লেখকবৃন্দ।

লেখিকা লুবনা ইয়াসমিন এই বইমেলায় তার প্রকাশিত বই ‘চিকিৎসায় অবহেলা বাংলাদেশ চালচিত্র’ নিয়ে তুলে ধরেন, বাংলাদেশের চিকিৎসার চালচিত্র। ডা. আজিজুল হক বাহার তার বই ‘এনেস্থিসিয়ার টুকিটাকি’ এবং ‘ফেরারী সময়’ নিয়ে বলার সময়, ফেরারী সময় বইয়ের একটি কবিতা আবৃত্তি করেন। আরও বক্তব্য রাখেন, ডা. হাফিজুর রহমান। তিনি তার বক্তব্যে, তার লেখা লেখির জীবন তুলে ধরেন। ডা. নাহিদ ফারজানা তার প্রকাশিত বই নিয়ে একজন ডেন্টাল সার্জন হিসেবে তার বক্তব্য রাখেন। প্ল্যাটফর্ম এক্টিভিস্ট সুমাইয়া সুগন্ধি ‘শতকথার শত গল্প’ বইয়ে তার প্রকাশিত গল্প নিয়ে তার অভিজ্ঞতার কথা বলেন। পাশাপাশি প্ল্যাটফর্ম ফরিদপুর জোনের সমন্বয়ক ফাল্গুনী আলম এর পরিবার পাবলিকেশন থেকে প্রকাশিত বই ‘ফ্লাইট ২১১’ নিয়ে তার ভাষ্য এবং লেখা-লেখির পথচলার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন।

পাশাপাশি বক্তব্য রাখেন, প্ল্যাটফর্মের উপদেষ্ঠা ডা. সেলিম শাহেদ, প্ল্যাটফর্ম সাহিত্য পরিষদ এর সমন্বয়ক এবং উপদেষ্টা ডা. মুরাদ মোল্লা, উপদেষ্টা ডা. অনির্বান সরকার, উপদেষ্টা ডা. নুরুল হুদা খান রোদ্দুর সহ প্রমুখ।

প্ল্যাটফর্ম সাহিত্য পরিষদের সমন্বয়ক ডা. মুরাদ মোল্লা তার বক্তব্যে সাহিত্য সপ্তাহ পর্ব দুই এর কো-অর্ডিনেটর মাহবুবুল হক এবং নুর ই আফসানা’কে ধন্যবাদ জানান। তিনি আরও জানান, প্ল্যাটফর্ম সেচ্ছাসেবী সংগঠন। লেখক এবং পাঠকদের অনুপ্রাণিত করার জন্য কিছু পরিকল্পনা রয়েছে এবং বাস্তবায়নে সকলের সহযোগিতার আহবান জানান।

প্ল্যাটফর্ম সাহিত্য সপ্তাহ পর্ব দুই এর বিজয়ী এবং সেরা লেখকদের পুরস্কৃত করা হয়। তারা তাদের বক্তব্যে, সাহিত্য প্রেমীদের অনুপ্রানিত করার জন্য প্ল্যাটফর্ম সাহিত্য পরিষদের কার্যক্রমের প্রশংসা করেন এবং লেখক পাঠক সমাবেশের আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানের পরবর্তী আয়োজন হল, সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজন শুরুর পূর্বে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে, প্ল্যাটফর্ম সাহিত্য পরিষদের চলমান কার্যক্রমে অভিভূত এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্ল্যাটফর্ম কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সভাপতি ডা. নিলয় শুভ। তারই সাথে প্ল্যাটফর্ম সাহিত্য সপ্তাহ পর্ব দুই এর বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্ল্যাটফর্ম সাহিত্য পরিষদের কার্যক্রম চলমান থাকবে এবং নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, সে আশাবাদ ব্যক্ত করেন।

পরবর্তীতে বসন্তের সন্ধ্যায়, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন, প্ল্যাটফর্ম গ্রীন লাইফ মেডিকেল কলেজ ইউনিটের এক্টিভিস্টরা। মনোজ্ঞ কবিতা, গান এবং যন্ত্র সংগীত এর মাধ্যমে শেষ হয় চিকিৎসক সমাজের লেখক পাঠক সমাবেশ ২০১৯।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্ল্যাটফর্ম কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ডা. ফারিজ শেখ সহ প্ল্যাটফর্ম এর এক্টিভিস্টবৃন্দ।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন, প্ল্যাটফর্ম এক্টিভিস্ট, সরোজ বালা, রিয়াসত হোসেন মজুমদার, রুদ্র সেন, সাজিদ রহমান, আনিলিতা লামি, সুমাইয়া সুগন্ধি, রুহানা অরোণী, সিরাজুম্ মুনির মোস্তফা আশিক, তাজিবা রহমান খান। লেখক পাঠক সমাবেশ আয়োজনের সমন্বয় করেন, এক্টিভিস্ট সুমিত সাহা।

ছবিতে প্ল্যাটফর্ম লেখক পাঠক সমাবেশঃ























সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।