মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চট্টগ্রামে প্ল্যাটফর্ম ৮ম ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত

গতকাল ২২ ফেব্রুয়ারি,শুক্রবার বন্দরনগরী চট্টগ্রামের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে প্ল্যাটফর্ম-চট্টগ্রাম জোন এর আয়োজনে অনুষ্ঠিত হলো
“প্ল্যাটফর্ম ৮ম ক্যারিয়ার সেমিনার”।

প্ল্যাটফর্ম -চট্টগ্রাম জোন এর অধীনে ডা সামান্হা রহমান (কুমেক ১৮) ও ডা. রাকিব আদনান চৌধুরী’র(চমেক-৫৬) পরিকল্পনায় উক্ত সেমিনার বাস্তবায়নে ছিলেন ডাঃ সায়মন তাওহীদ(চমেক ৪৮),তাওফিক আলম(বিজিসিটিএমসি-১০),মোহাম্মদ মকছুদুর রহমান(চমাশিহামেক-১০),মারিয়া মীম(চমেক ৬০),এ.এস.এম সৌরভ( এএমসিসি -২), তাহমিদ তাহসিন (এএমসিসি-২)!
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তাহমিদ তাহসিন!

পূর্বনির্ধারিত সকাল ৯.০০ ঘটিকার মধ্যে আমন্ত্রিত বক্তা ও নিবন্ধিত সদস্যদের আসন গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় সেমিনারের মূল পর্ব।
সেমিনারের শুরুতে মহান ভাষা শহীদ ও ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকান্ডে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

অতঃপর সেমিনার এর উদ্ভোধন ঘোষনা করেন কো-অর্ডিনেটর ডাঃ সামান্তা রহমান।

অতঃপর ডাক্তারদের সরকারি চাকুরীর নানাদিক এবং বিসিএস এর প্রস্তুতি সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করেন ডাঃ মেজবাহুল মোকাররাবীন( এমএস- ইউরোলজী ফেজ বি, চমেক)
এরপর বিদেশে বিভিন্ন উচ্চতর ডিগ্রীর জন্য কিভাবে এপ্লাই করতে হবে,কোথায় কীরকম সুবিধা অসুবিধার সম্মুখীন হবে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন প্ল্যাটফর্ম ক্যারিয়ার উইং এর বর্তমান কোঅর্ডিনেটর জাহিদ হাসান।

অতঃপর পাবলিক হেলথ এ ক্যারিয়ার করা নিয়ে আলোচনা করেন ডাঃ শাওন বড়ুয়া (মেডিকেল অফিসার – iCDDRB)
ডাঃ মোঃ সারওয়ার আলম (MO,WHO – চমেক ৪৮) আলোকপাত করেন দেশে বিভিন্ন এন.জি.ও এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে বিভিন্ন জায়গায় কীভাবে কাজ করা যায় সেসব নিয়ে। তাকে পরিচয় করিয়ে দেন ডাঃ জাহিদুল ইসলাম।

ইতোমধ্যে ডাঃ রাকিব আদনান চৌধুরী(সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট-প্ল্যাটফর্ম, চমেক ৫৬) প্ল্যাটফর্ম এর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন উপস্থিত অতিথিদের মাঝে।

সবার শেষে এম বি বি এস পাশের পর এফ সি পি এস,এম ডি,এম ফিল ইত্যাদি ডিগ্রী অর্জনের জন্য কীভাবে অধ্যায়ন করা লাগবে সে সম্পর্কে আলোচনাকালে দেশ ও বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ডাক্তার দের জীবনী ও ডাক্তারি পেশার অতীত-বর্তমান-ভবিষ্যৎ সম্পর্কে তুলনামূলক আলোচনা উপস্থাপন করেন প্ল্যাটফর্ম এর প্রতিষ্ঠাতা ডাঃ মোহিব নীরব(ফেজ বি রেসিডেন্ট, অনকোলজি, BSMMU, চমেক ৪৮)

সেমিনারের দ্বিতীয় অংশে থাকে অংশগ্রহণকারীদের জন্য প্রশ্নোত্তর পর্ব।
বক্তারা এ পর্যায়ে অংশগ্রহণকারী ডাঃ ও ছাত্রছাত্রীদের ক্যারিয়ার গড়া ও পড়ালেখা সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর প্রদান করেন বক্তারা।

অতঃপর প্ল্যাটফর্ম-চট্টগ্রাম জোন এর পক্ষ থেকে বক্তাদের হাতে ক্রেস্ট এবং অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন ডাঃ সামান্তা রহমান, মারিয়া মীম,এ.এস.এম সৌরভ(আর্মি মেডিকেল কলেজ) এবং মোহাম্মদ মকছুদুর রহমান(চমাশিহামেক-১০)|

সর্বশেষ দেশব্যাপী এরকম সেমিনার এবং বিষয়ভিত্তিক ওয়ার্কশপ আরো আয়োজন করার আশাবাদ এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্ল্যাটফর্মের বর্তমান সভাপতি ডাঃ নিলয় শুভ।
বক্তব্যে তিনি মাত্র এক সপ্তাহের প্রস্তুতিতে এরকম একটি গোছানো সেমিনার আয়োজনের জন্য প্ল্যাটফর্ম-চট্টগ্রাম জোন কে এবং সার্বিক সহায়তার জন্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর এ.এস.এম মোশতাক স্যার,ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর এম এ তাহের খান স্যার এবং জেনারেল সেক্রেটারি ডাঃ আনজুমান আরা ম্যাম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ছবিতে ৮ম প্ল্যাটফর্ম ক্যারিয়ার সেমিনারঃ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।