মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
Medical & Dental Journal

চূড়ান্ত পেশাগত পরীক্ষার্থীদের সুরক্ষা সামগ্রী প্রদান করলো ফরিদপুর মেডিকেল কলেজ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ৫:৫২ · ১ মিনিটে পড়ুন
চূড়ান্ত পেশাগত পরীক্ষার্থীদের সুরক্ষা সামগ্রী প্রদান করলো ফরিদপুর মেডিকেল কলেজ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ নভেম্বর, ২০২০, সোমবার

ফরিদপুর মেডিকেল কলেজের চূড়ান্ত পেশাগত অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ব্যাক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। মে, ২০২০ থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর জন্য গত ২৮ অক্টোবর থেকে শুরু হয়।

 

আজ ১৬ নভেম্বর, সোমবার, ফরিদপুর মেডিকেল কলেজের পক্ষ থেকে প্রত্যেক পরীক্ষার্থীর সুরক্ষা স্বরুপ প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা গাউন, ফেস শিল্ড, KN-95 মাস্ক, সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড গ্লাভস, হেক্সিসল প্রদান করা হয়। সেই সাথে মৌখিক পরীক্ষার কেস সম্পর্কিত সব রোগীদের করোনা পরীক্ষা করিয়ে নেয়া হয়েছে।

 

ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান, উপাধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, হোস্টেল সুপার ডা. নৃপেন্দ্র নাথ বিশ্বাস এবং সহকারী হোস্টেল সুপার ডা. খালিদ সাইফুল্লাহ, ডা. ফাহমিদা জেসমিন সহ আরও অনেকে হোস্টেলে এসে চূড়ান্ত পেশাগত পরীক্ষার্থীদের হাতে এগুলো পৌঁছে দেন। নিঃসন্দেহে এটি করোনা মহামারীতে চূড়ান্ত পেশাগত পরীক্ষার্থীদের জন্য নেয়া একটি প্রশংসনীয় উদ্যোগ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ 

সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিট এ এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল। আগে এ নীতিমালা প্রকাশ করত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ সোমবার বিএমডিসির ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা…

২৫ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি পুরুষদের ফুসফুসের ক্যান্সারের হার সবচেয়ে বেশি

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ ফুসফুসের ক্যান্সার সারা বিশ্বেই একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, কিন্তু কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে এর প্রভাব আরও তীব্র। ইংল্যান্ডে বসবাসরত বাংলাদেশি পুরুষদের মধ্যে এই ক্যানসারের উচ্চ হার আমাদের জন্য একটি উদ্বেগজনক বাস্তবতা। তাদের জীবনধারা, সাংস্কৃতিক প্রভাব, এবং…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স: একটি বিশ্বজনীন স্বাস্থ্য সংকট

২১ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স (এএমআর) হলো একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, যা বর্তমানে বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে। এটি তখন ঘটে যখন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, বা পরজীবী অ্যান্টিমাইক্রোবিয়াল (যেমন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল বা অ্যান্টিফাঙ্গাল) ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ফলে, এই রোগগুলো…

২১ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।