বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চিকিৎসক সুরক্ষা আইন আসছে

984056_843063532374391_6821421970278335720_nভুল চিকিৎসার অভিযোগে চিকিৎসকদের হাত কড়া পরিয়ে থানা হাজতে রাখা অথবা কর্তব্যে অবহেলার জন্য হত্যা মামলা দেয়া হচ্ছে আহরহ । চিকিৎসক কর্মস্থলে লাঞ্ছিত হচ্ছেন, বেশ কয়েকজন চিকিৎসক দায়িত্বপালনরত অবস্থায় খুন হয়েছেন । বাংলাদেশের স্বাস্থ্য সেবার বিশ্বব্যাপী যে সুনাম, অর্জন সব কিছু প্রশ্নবিদ্ধ হচ্ছে সাম্প্রতিক কালের বিভিন্ন ঘটনা-দূর্ঘটনায় । হাসপাতালে পর্যাপ্ত শৌচাগার নেই, দামী এন্টিবায়োটিকের বিনামূল্যে সরকারী সরবরাহ নেই, টাকা না দিলে ওয়ার্ড বয় ইউরিনের ব্যাগ পরিষ্কার করে না, এক্সরে মেশিন নষ্ট তাই পাশের ডায়াগনস্টিক সেন্টারে যেতে হবে, ক্লিনিকের দালাল রোগী ভাগিয়ে নিচ্ছে-এসব অভিযোগের জন্য একজন চিকিৎসক ব্যক্তিগতভাবে দায়ী হতে পারেন না । মুদ্রার অন্য পিঠে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়নকৃত সকল চিকিৎসকের উপস্থিত না থাকা, সময় নিয়ে প্রতিজন রোগী না দেখা-কথা না বলা, সাধারণ মানুষের বদ্ধমূল ধারণা অপ্রয়োজনীয় ইনভেস্টিগেশন দেয়া-সকল পেশার মত চিকিৎসা পেশায় হাতেগোণা কয়েকজন অসাধু ব্যক্তির অপকর্মের জন্য দায়ী হচ্ছে বাকী ৯০% চিকিৎসক । একদিকে ঔষধের সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া, অপারেশন বা চিকিৎসা পদ্ধতির অন্তর্নিহিত ঝুঁকি, চিকিৎসা পরবর্তি স্বাভাবিক জটিলতাকে ভুল চিকিৎসা বলে সাধারণ মানুষের কাছে অপপ্রচার করা হচ্ছে অন্যদিকে হাতুড়ে ডাক্তার-কবিরাজ,ফার্মেসির দোকানদার, অনঅনুমোদিত ডিগ্রীধারী চিকিৎসা পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গের অপচিকিৎসার মত বিষয়গুলো অমীমাংসিত থেকে যাচ্ছে । এ পরিস্থিতিতে চিকিৎসক এবং সংবাদকর্মীদের মুখোমুখি অবস্থান এবং তার প্রতিক্রিয়ায় সাধারণ খেটে খাওয়া মানুষের মনে চিকিৎসকদের প্রতি সন্দেহ-অবিশ্বাস বাংলাদেশের স্বাস্থ্য সেবায় ইতিবাচক ফলাফল নিয়ে আসবে না । প্রশাসনিক ত্রুটি, মিডিয়ার পক্ষপাত দুষ্ট আচরণ, স্বাস্থ্য সেবায় কর্পোরেট এবং বিদেশী বাণিজ্যের জটিল সমীকরণে জনগণ মারমুখী হয়ে উঠছে, তরুণ চিকিৎসকেদেরও দেয়ালে পিঠ ঠেকে গেছে । অসহিষ্ণু জনগণ, সদা-সর্বদা সৎ শ্রম দেয়া অথচ সুবিধা বঞ্চিত তরুণ চিকিৎসকদের অবমূল্যায়ন প্রতিদিনই দূর্ঘটনার জন্ম দিচ্ছে । বারডেম জেনারেল হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুঃখজনক পরিস্থিতি কোন বিচ্ছিন্ন ঘটনা নয় । বাংলাদেশের প্রতিটি উপজেলা, প্রাইভেট ক্লিনিক, ব্যক্তিগত চেম্বারে অনুরূপ সমস্যার মুখোমুখি হচ্ছেন চিকিৎসক, সেবাগ্রহীতা রোগী উভয় পক্ষই । এ পরিস্থিতিতে চিকিৎসকদের অতি আকাঙ্ক্ষিত একটি সংবাদ-“চিকিৎসক সুরক্ষা আইন আসছে” । বিএমএ’র সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া আজ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন-“বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন DOCTOR’S PROTECTION LAW প্রণয়নে কাজ করছে । আগামীতে সুবিধাজনক সময়ে এই আইন পাশের জন্য জাতীয় সংসদে উত্থাপন করা হবে । চিকিৎসকদের হাতকড়া পরিয়ে ধরে নিয়ে যাবে, হত্যা মামলা দেয়া হবে তা কোন অবস্থাতেই কাম্য নয়” । চিকিৎসকদের সুরক্ষায় আইন এখন সময়ের দাবী । শুধু চিকিৎসকদের জন্য নয়, চিকিৎসা পেশার সাথে সংবাদকর্মীদের বিদ্যমান পেশাগত দ্বন্দ্ব , সাধারণ মানুষের সাথে চিকিৎসকদের অবিশ্বাস দূরীকরণে সকলে একযোগে কাজ করবে, দায়ী যে বা যারাই থাকুক না কেন অসহায় রোগীদের ভোগান্তী কমবে , বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান বিশ্বসেরা হবে এই কামনা- “প্ল্যাটফর্ম” এর পক্ষ থেকে শেষ করছি , ডাঃ মোহিব নীরব ।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, ৩০/০৪/২০১৪

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on “চিকিৎসক সুরক্ষা আইন আসছে”

  1. ডাক্তার সুরক্কা আইন নামে কোন আইন হতে পারেনা।একটাপেশাজীবি কম্যুনিটির নামে ক্যোন আইন অযৌক্তিক। শুধু চিকিতসক না, এখানে অন্তরভূক্ত হতে হবে ডাক্তার, নারস, করমচারি এবং হাসপাতাল স্থাপনা, স্বাস্ত্যহসেবার সাথে জড়িত সরকারী সম্পদফকে অন্তরভূক্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।