বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“ধন্যবাদ প্ল্যাটফর্ম”- স্বাস্থ্য অধিদপ্তর

প্ল্যাটফর্ম নিউজ, ২৩শে মে, শনিবার, ২০২০

আজ, শনিবার, ২৩ মে, ২০২০; ৯ জ্যৈষ্ঠ, ১৪২৭; ২৯ রমজান, ১৪৪১; দুপুর ২.৩০ মিনিটে দেশের করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রচারিত স্বাস্থ্য অধিপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং “স্বাস্থ্য বুলেটিন ” এ বাংলাদেশী চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এণ্ড ডেন্টাল সোসাইটি”কে ধন্যবাদ জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এ সময় করোনা মহামারীর ক্রান্তিকালে “প্ল্যাটফর্ম” দ্বারা পরিচালিত নানাবিধ স্বেচ্ছাসেবী কার্যক্রম উল্লেখ করে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন,

“আমি ধন্যবাদ জানাচ্ছি দেশের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের বৃহত্তম সোশাল নেটওয়ার্ক ও সেচ্ছাসেবী সংগঠন “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি”কে। তারা স্বাস্থ্য অধিদপ্তর ও সহযোগী সংগঠনসমূহের সাথে বিভিন্ন অনলাইন ও অফলাইন কার্যক্রমে সেচ্ছাসেবার ভিত্তিতে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। সংগঠনটির শতাধিক সেচ্ছাসেবী চিকিৎসক ও চিকিৎসাশিক্ষার্থী স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত কোভিড-১৯ কন্ট্রোল রুমে কারিগরি সহায়ক হিসেবে, ল্যাবরেটরি সমূহে ডাটা এসিস্টেন্ট হিসেবে, কন্টাক্ট ট্রেসিং ও সন্দেহভাজন রোগী সনাক্তকরণে ও বিভিন্ন আন্তর্জাতিক গাইডলাইন অনুবাদ ও প্রচারকার্যে সহায়তা করে আসছে। সংগঠনটির মাধ্যমে ৩ হাজারের বেশি চিকিৎসক জাতীয় হটলাইন সমূহে টেলিমেডিসিন সেবা দিচ্ছেন। এছাড়াও তারা ৯ হাজারের বেশি পিপিই নিজ উদ্যোগে বিতরণে সহায়তা করেছে। “প্ল্যাটফর্ম” সাম্প্রতিক সময়ে অন্যান্য সংগঠন সমূহের পাশাপশি প্লাজমা ডোনার পুল তৈরি করেছে যার মাধ্যমে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের পরীক্ষামূলকভাবে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি প্রদানে সহায়ক হবে। জাতীয় দুর্যোগে স্বেচ্ছসেবার ভিত্তিতে প্ল্যাটফর্মের মাধ্যমে এত বিপুল সংখ্যক চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে আমি তাদের আবারও ধন্যবাদ জানাই। ”

উল্লেখ্য, বিগত সাত বছর যাবৎ দেশের হাজারো চিকিৎসক ও মেডিকেল, ডেন্টাল শিক্ষার্থীদের সাথে নিয়ে সফলতার সাথে দেশব্যাপী নিজেদের স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে দেশের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন “প্ল্যাটফর্ম”। স্বাস্থ্য অধিপ্তরের পক্ষ থেকে প্ল্যাটফর্মের প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ সামনের দিনগুলোতে একইভাবে তাদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত রাখতে আরো অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিজস্ব প্রতিবেদক / হৃদিতা রোশনী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।