মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সেশনজট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষের দাবীতে কিশোরগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

প্ল্যাটফর্ম নিউজ, ১৯ অক্টোবর সোমবার, ২০২০

আজ ১৯ অক্টোবর (সোমবার) কিশোরগঞ্জে সেশনজট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষের দাবীতে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনস্থ মেডিকেল ও ডেন্টাল কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

জেলা শহরের মুক্তমঞ্চে এই মানববন্ধনের আয়োজন করেন মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জেলা শহরের মুক্তমঞ্চে মেডিকেল শিক্ষার্থীরা মানববন্ধন করে

শিক্ষার্থীদের দাবি ছিলো-

১. করোনাকালীন সময়ে ঝুঁকি এড়াতে পেশাগত পরীক্ষার পরিবর্তে বিকল্প ব্যবস্থা গ্রহণ ও অটোপ্রমোশনের মাধ্যমে পরবর্তী ফেজের উন্নীতকরণ।

২. অনতিবিলম্বে সেশনজট দূরীকরণের লক্ষ্যে পরিস্থিতি বিবেচনা করে অটোপ্রমোশনের মাধ্যমে পরবর্তী ফেজের অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা দেয়া।

৩. ক্লাস ও পরীক্ষা সংক্রান্ত সকল আদেশের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেল শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করা।

যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজার রেখে মানববন্ধন করে শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা আরো জানান,

“বর্তমান করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে পেশাগত পরীক্ষায় অংশগ্রহণ করলে প্রতিটি শিক্ষার্থীর স্বাস্থ্যঝুঁকি এবং করোনা আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
এর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হলে অবস্থান অত্যন্ত কঠিন।

শীতের মধ্যে করেনার প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায় এবং সেকেন্ড ওয়েভ আসার ঝুঁকি থাকায় মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। পরিস্থিতি বিবেচনায় জেএসসি, এইচএসসি সহ বিভিন্ন পাবলিক পরীক্ষা বাতিল করা হয়েছে। এমতাবস্থায় পেশাগত পরীক্ষায় আয়োজন ও অংশগ্রহণ শিক্ষার্থীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

এক্ষেত্রে উল্লেখ্য যে, কোনো পরীক্ষার্থী উপরোক্ত কারণে করোনাভাইরাসে সংক্রমিত হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হবে না, ফলে সে ৬-৭ মাস পিছিয়ে যাবে।”

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ ও দ্রুত সিদ্ধান্ত আশা করেছেন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।