মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

সেশনজট মুক্ত শিক্ষাবর্ষের ৩ দফা দাবিতে বিএমডিসির সামনে শিক্ষার্থীদের মানববন্ধন

Sarif Sahriarপ্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ১:৩২ · ২ মিনিটে পড়ুন
সেশনজট মুক্ত শিক্ষাবর্ষের ৩ দফা দাবিতে বিএমডিসির সামনে শিক্ষার্থীদের মানববন্ধন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৯ অক্টোবর, ২০২০, সোমবার

আজ ১৯ অক্টোবর (সোমবার) সকাল ১০টা হতে সেশনজট মুক্ত শিক্ষাবর্ষের ৩ দফা দাবিতে বিএমডিসির সামনে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা মানববন্ধন করছেন।

মহামারী করোনাকালীন সময়ে সেশনজট দূরীকরণে সময়ানুযায়ী এমবিবিএস/বিডিএস কোর্সের ১ম, ২য় ও ৩য় বৃত্তিমূলক পরীক্ষার বিকল্প ব্যবস্থা গ্রহণ এবং নতুন বর্ষের ক্লাস শুরু প্রসঙ্গে তারা এ মানববন্ধনের আয়োজন করেন। তারা ৩ দফা দাবি করছেন,

১) করোনাকালীন সময়ে ঝুঁকি এড়াতে পরীক্ষার বিকল্প ব্যবস্থা গ্রহণ এবং ১ম, ২য় ও ৩য় বৃত্তিমূলক পরীক্ষার বিষয়ে সংশ্লিষ্ট আদেশ অতিদ্রুত সংশোধিত করা হোক।

২) অনতিবিলম্বে সেশনজট দূরীকরণের লক্ষ্যে পরিস্থিতি বিবেচনা করে অটোপ্রমোশনের মাধ্যমে পরবর্তী ফেজের অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা দেয়া হোক।

৩) ক্লাস ও পরীক্ষা সংক্রান্ত সকল আদেশের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেল শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করতে হবে।

তারা জানান,

ইতিমধ্যে পাবলিক পরীক্ষা জে এস সি এবং এইচএসসি স্থগিত করে অটো প্রমোশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেশাগত পরীক্ষার শিক্ষাবর্ষ অনুযায়ী তারা সকল আইটেম, কার্ড, টার্ম দিয়ে এসেছেন। কিন্তু শুধুমাত্র মহামারীর কারণে পেশাগত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তারা দীর্ঘ ৭ মাস সকল শিক্ষা কার্যক্রম থেকে বিচ্ছিন্ন, যা তাদের কারিকুলামে অনেক বড় সেশনজটের সৃষ্টি করেছে।

তাই সেশনজট থেকে মুক্তির আশায় পরিস্থিতি বিবেচনায় অটোপ্রমোশনের মাধ্যমে পরবর্তী ফেজের ক্লাস শুরুর নির্দেশনা তারা আশা করছেন।

এই বিষয়ে তারা যথাযথ কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।