মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
বিশেষ কলাম

গর্ভের সন্তানে মিললো মাত্রাতিরিক্ত পরিবেশ দূষণের প্রমাণ

Platformপ্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১:০২ · ২ মিনিটে পড়ুন
গর্ভের সন্তানে মিললো মাত্রাতিরিক্ত পরিবেশ দূষণের প্রমাণ
লেখার আকার

সম্প্রতি বিখ্যাত জার্নাল Nature Communications এ প্রকাশিত এক গবেষণায় গর্ভের সন্তানে মাত্রাতিরিক্ত পরিবেশ দূষণের প্রমাণ পাওয়া গেছে। গবেষণাটিতে ২৫ জন অধূমপায়ী গর্ভবতী নারীর অমরার টিস্যু পর্যবেক্ষণ করে অতিক্ষুদ্র কার্বন কণার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়, যা কিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) কর্তৃক নির্ধারিত সীমা অতিক্রম করে। গড় হিসেবে, মূল সড়কের কাছাকাছি বসবাসরত মায়েদের অমরায় এর পরিমাণ প্রতি কিউবিক মিলিমিটারে ২০০০০ ন্যানোপার্টিকেল এবং মূল সড়ক হতে কিছুটা দূরে বসবাসরত মায়েদের বেলায় ১০০০০ ন্যানোপার্টিকেল এর মত।

গবেষণাটির পরিচালক Hasselt University in Belgium এর অধ্যাপক Tim Nawrot বলেন ,
“গর্ভকালীন সময়টি বাচ্চাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ একটি সময়। কেননা, এসময় শিশুর সামগ্রিক অঙ্গ প্রত্যঙ্গের গঠন প্রক্রিয়া শুরু হয়। তাই ভবিষ্যত প্রজন্মের সুস্বাস্থ্য রক্ষার স্বার্থে পরিবেশ দূষণ কমিয়ে আনা অতীব জরুরী। ”

তিনি আরো বলেন, “যেহেতু বেঁচে থাকতে গেলে সকলকেই নিঃশ্বাস নিতে হবে তাই জনসাধারণের পক্ষে এই ঝুঁকি পুরোপুরি এড়ানো সম্ভব নয। এক্ষেত্রে অধিক যানবাহন পূর্ণ ব্যস্ত সড়কসমূহ যথাসম্ভব পরিহার করাই কাম্য ।”

এছাড়াও গবেষণা হতে গর্ভকালীন সময়ে দূষিত বাতাস নিঃশ্বাসের সাথে গ্রহণের কারণে অকাল গর্ভপাত ও অপিরণত শিশু জন্মদানের সুস্পষ্ট সম্পর্ক রয়েছে বলে জানা যায় ‌ ।

প্ল্যাটফর্ম স্টাফ রিপোর্টার
হৃদিতা রোশনী
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।