মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

গত ২৪ ঘণ্টায় সিঙ্গাপুরে কর্মরত ৫৭০ বাংলাদেশীর করোনা শনাক্ত

Fahmida Hoque Mitiপ্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ১১:৪৬ · ১ মিনিটে পড়ুন
গত ২৪ ঘণ্টায় সিঙ্গাপুরে কর্মরত ৫৭০ বাংলাদেশীর করোনা শনাক্ত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের উপর ভয়ংকর আঘাত হেনেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৭০ জন বাংলাদেশি প্রবাসীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর ফলে এখন পর্যন্ত দেশটিতে ২ হাজার ৫৯৭ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন, আক্রান্তের এ সংখ্যা পুরো বাংলাদেশের চেয়েও বেশি।

শনিবার সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব মতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৯২৪ জন রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশিই সর্বাধিক।

সিঙ্গাপুরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৬০০০ জন। এদের মধ্যে অধিকাংশই প্রবাসী শ্রমিক। বিভিন্ন ডরমিটরিতে একসাথে অবস্থান করায় শ্রমিকদের মধ্য করোনার সংক্রমণ দ্রুত ঘটছে। ফলে রোগীর সংখ্যা বেড়েই চলেছে।

জানা গেছে, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৭০ গুণ বেড়েছে।

আক্রান্তদের মধ্যে নতুন একজনসহ মোট ১১ জন মারা গেছেন। সুস্থ হয়ে এখন পর্যন্ত বাড়ি ফিরে গেছেন ৭০৮ জন।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।