মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
বিশেষ কলাম

গণধর্ষণের শিকার ভোলার বেসরকারি ক্লিনিকের একজন নার্স

Fahmida Hoque Mitiপ্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ৮:১৩ · ১ মিনিটে পড়ুন
গণধর্ষণের শিকার ভোলার বেসরকারি ক্লিনিকের একজন নার্স
লেখার আকার

১৩ ফেব্রুয়ারি, ২০২০
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে একজন রোগীকে সেবা দিয়ে বাড়ি ফেরার পথে ভোলার দৌলতখান উপজেলার একটি বেসরকারি ক্লিনিকের এক নার্স কে রিকশা থেকে নামিয়ে গণধর্ষণ করা হয়। বাংলাবাজার হালিমা খাতুন কলেজের পেছনে এ ঘটনা ঘটে। বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, বুধবার রাতে কর্মস্থল বাংলাবাজারের ক্লিনিক থেকে অটোরিকশাযোগে হালিমা খাতুন কলেজের গেটের সামনে দিয়ে বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে সন্তানদের জন্য কিছু খাবার আনতে অটোরিকশা চালককে দোকানে পাঠান। এ সময় ৪-৫ জন যুবক মুখ বেঁধে তাকে রিকশা থেকে নামিয়ে কলেজের পেছনে নিয়ে দলবেঁধে ধর্ষণ করে। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় যুবকরা। পরে স্থানীয় লোকজন অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে এবং ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়।

দৌলতখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাদিকুর রহমান বলেন, গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যে ওই অটোরিকশা চালককে আটক করা হয়েছে। এ ঘটনার সাথে সংশ্লিষ্ট বাকিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

‘মুসাফিরখানা’- এক ব্যতিক্রমী মহৎ উদ্যোগ

প্ল্যাটফর্ম নিউজ, ০১ জুলাই, ২০২২, শুক্রবার 'মুসাফিরখানা' এমন একটি দাতব্য সংস্থা যেখানে ঢাকার বাইরে থেকে চিকিৎসাসেবা নিতে আগত মানুষজন বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধা পেয়ে থাকেন। এই মহৎ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে আমরা কথা বলেছি এর তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা আহমাদ…

১ জুলাই ২০২২বিস্তারিত পড়ুন

রাতে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় পাঁচ বখাটের কারাদণ্ড

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ জুন, ২০২২, সোমবার কিশোরগঞ্জের মিঠামইনে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় ৫ তরুণকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন গত ১১ জুন, ২০২২, শনিবার রাতে…

বিএসএমএমইউতে অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি ‘অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে’ আবেদন আহ্বান করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উপ-রেজিস্ট্রার ডা. জিএম সাদিক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে…

২৬ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।