মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
বিশেষ কলাম

চীনে করোনা ভাইরাসে আক্রান্ত ১৭১৬ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী , ৬ জনের মৃত্যু

Fahmida Hoque Mitiপ্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ৭:২৫ · ২ মিনিটে পড়ুন
চীনে করোনা ভাইরাসে আক্রান্ত ১৭১৬ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী , ৬ জনের মৃত্যু
লেখার আকার

১৮ ফেব্রুয়ারি, ২০২০
সময়ের আতঙ্ক সার্স করোনা ভাইরাস -২। চীনের উহান প্রদেশ থেকে সৃষ্ট এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৩,৪২৪ জন। এতে মারা গেছেন ১,৮৭৪ জন। আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন
চিকিৎসকরাও।

গত ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) এই প্রথমবারের মতো সরকারিভাবে করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা প্রকাশ করেছে চীন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের হিসাব অনুযায়ী, শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে ছয় চিকিৎসকের মৃত্যু হয়েছে। দেশজুড়ে আক্রান্ত হয়েছেন অন্তত ১,৭১৬ জন চিকিৎসক-নার্স। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১,১০২ জনই হুবেই প্রদেশের উহান শহরের। আর এই পরিসংখ্যান সামনে আসার পরেই ভয়ঙ্কর উদ্বেগের সৃষ্টি হয়েছে চীনের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মহলে।

মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের উপ-পরিচালক জেং ইজিন জানিয়েছেন, চীনে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে প্রায় ৩ দশমিক ৮ শতাংশই চিকিৎসক। আর মৃত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকদের মৃত্যুর হার শূন্য দশমিক ৪ শতাংশ। মৃত চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেং বলেছেন,‘সব চিকিৎসকদের প্রতি আমি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এখন আক্রান্ত চিকিৎসকদের সুস্থ করে তোলার দিকে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে।’

উহান সেন্ট্রাল হাসপাতালের একজন চিকিৎসক চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে লিখেছেন, তাঁর প্রায় ১৫০ জন সহকর্মী নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমনকি তিনি নিজেও করোনা ভাইয়ারসে আক্রান্ত। হাসপাতালে চিকিৎসাধীন ওই চিকিৎসক গত বুধবার ওয়েইবোতে পোস্ট দিয়ে লিখেছেন, ‘আমি যেখানে চিকিৎসাধীন আছি, সেখানকার রোগীদের বেশির ভাগই আমার সহকর্মী।’

ইউনিভার্সিটি অব হংকংয়ের অধ্যাপক বেনজামিন কাউলিং বলেছেন,”চিকিৎসকদের আক্রান্ত হওয়ার বিষয়টি খুবই উদ্বেগজনক। আক্রান্ত ব্যক্তিদের সেবা দিয়ে সুস্থ করে তোলার দায়িত্ব চিকিৎসকদের। অথচ তাঁদেরই আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হচ্ছে।”

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।