মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
বিশেষ কলাম

এমবিবিএস কোর্সে ভর্তি তালিকায় অপেক্ষমাণদের জন্য সুখবর

Fahmida Hoque Mitiপ্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২০, ৭:৩৮ · ২ মিনিটে পড়ুন
এমবিবিএস কোর্সে ভর্তি তালিকায়  অপেক্ষমাণদের জন্য সুখবর
লেখার আকার

৮ ফেব্রুয়ারি, ২০২০
এমবিবিএস কোর্সে চলতি ২০১৯-২০ সেশনে সব আসন পূর্ণ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।  বৃহস্পতিবার ২১ আসন শূন্য রেখেই ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে এমন সংবাদ প্রকাশিত হলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই নির্দেশ দেন। 

এ প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন জানান, ২১টি আসন যেন ফাঁকা না থাকে সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পেতে মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।  পাশাপাশি বিএমডিসিকেও জানানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন,’একটি আসনও যেন শূন্য না থাকে, কোনো মেধাবী শিক্ষার্থী যেন সরকারি মেডিকেল কলেজ ভর্তির সুযোগ থেকে বঞ্চিত না হয়।’

তিনি বলেন, ‘আমি প্রতিবেদন দেখে সংশ্লিষ্ট দফতরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছি।  আশা করছি, দ্রুত এই সমস্যার সমাধান হবে। আরও ২১ জন মেধাবী শিক্ষার্থী এই সেশনেই এমবিবিএসে ভর্তির সুযোগ পাবে।’   

প্রসঙ্গত, দেশের সরকারি ৩৬ মেডিকেল কলেজে ভর্তির জন্য ৪ হাজার ৬৮ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।  ২০১৯ সালে ১১ অক্টোবর অনুষ্ঠিত লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসসি/সমমান, এইচএসসি/সমমান পরীক্ষার প্রাপ্ত জিপিএ মিলে অর্জিত স্কোরের ভিত্তিতে (মেধা ও পছন্দ) তাদের নির্বাচিত করা হয়।  ১৫ অক্টোবর মেডিকেল ভর্তির ফলাফল প্রকাশ করা হয়।  ৪ হাজার ৬৮টি আসনের মধ্যে সাধারণ আসন ৩ হাজার ৯৬৬, মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়ে এবং নাতি-নাতনির জন্য ৮২ এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য ২০টি আসন সংরক্ষিত রাখা হয়। 

একই সঙ্গে মেধাভিত্তিক ৫০০ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।  আসন শূন্য হলে মেধা ও পছন্দ অনুযায়ী তারা ভর্তির সুযোগ পাবেন। অপেক্ষমান তালিকা থেকে প্রথম মাইগ্রেশনে অধিদফতর থেকে ২৬৯ জন শিক্ষার্থীকে ডাকা হয়।  প্রথম মাইগ্রেশন থেকে ভর্তি শেষ দ্বিতীয় মাইগ্রেশনে ১৫৬ শিক্ষার্থীকে অপেক্ষমান তালিকা থেকে ডাকা হয়। আর সর্বশেষ তৃতীয় মাইগ্রেশনে অপেক্ষমান তালিকা থেকে ৭০ জন শিক্ষার্থীর বিপরীতে ৭০ জনকেই ডাকা হয়।  আর এতে ভর্তি শেষে আসন ফাঁকা থাকে ২১টি।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।