মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
নিরাপদ কর্ম স্থল চাই

কর্মস্থলে আবারও হামলার শিকার চিকিৎসক

Platformপ্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯, ৮:৪৬ · ২ মিনিটে পড়ুন
কর্মস্থলে আবারও হামলার শিকার চিকিৎসক
লেখার আকার

২৩ অক্টোবর ২০১৯:

সুনামগন্জের বিশ্বম্ভপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় নেতার হামলার স্বীকার ডাঃ আক্তারুজ্জামান। গত ২১/১০/২০১৯ তারিখে (সোমবার) অত্র এলাকার আওয়ামী লীগের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কাইয়ুম ও তার ছেলে সাইদুর রহমান বেঅাইনিভাবে ডাঃ আক্তারুজ্জামানকে মারধর করেন।

তিনি এ বিষয়ে থানায় আবদুল কাইয়ুম, তার ছেলে সাইদুর রহমান ও অজ্ঞাত আরেকজনকে আসামি করে মামলা দায়ের করলে পুলিশ ২২/১০/২০১৯ তারিখ রোজ মঙ্গলবার চেয়ারম্যান আবদুল কাইয়ুমকে গ্রেপ্তার করে।

ডাঃ আক্তারুজ্জামান মামলার এজাহারে উল্লেখ করেছেন, তিনি সোমবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ছিলেন। এ সময় আবদুল কাইয়ুম ও সাইদুর রহমান হাসপাতালে আসেন। কাইয়ুম নিজের সঙ্গে আনা একটি ইনজেকশন দেয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। কিন্তু আবদুল কাইয়ুমের কাছে ওই ইনজেকশন দেওয়ার জন্য কোনো ব্যবস্থাপত্র ছিল না। ব্যবস্থাপত্র দেখতে চাওয়া হলে কাইয়ুম মোবাইলে নামহীন একটি ব্যবস্থাপত্র দেখান। এ জন্য তিনি কাইয়ুমকে বিনয়ের সঙ্গে পাশের কক্ষে নার্সের কাছ থেকে ইনজেকশনটি দিয়ে নিতে বলেন।

এ সময় কাইয়ুম পাশের কক্ষ থেকে ওই ইনজেকশন দিয়ে নেন। পরে ডাঃ আক্তারুজ্জামান এর কাছে ফিরে আসেন। এ সময় তিনি ও ছেলে সাইদুর হাসপাতালে বিশৃঙ্খলা শুরু করেন। বিষয়টি দেখে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা তাদের বাধা দিয়ে হাসপাতালের বাইরে যেতে বলেন। তবে হাসপাতাল ত্যাগের কিছুক্ষণ পর কাইয়ুম ও সাইদুর আবার ফিরে আসেন। এবার তারা ডাঃ আক্তারুজ্জামানকে এলোপাথাড়ি মারধর করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সুনামগঞ্জ জেলা শাখা। সংগঠনের জেলা শাখার সভাপতি মো. আবদুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সৈকত দাস এ ঘটনায় জড়িত সকল কে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আবদুল কাইয়ুমকে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর ছেলে সাইদুর রহমানকেও গ্রেপ্তারের অভিযান চলছে।

স্টাফ রিপোর্টার/ ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের অবহেলায় মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানায়, ভুল বা বিলম্বিত চিকিৎসার অভিযোগ তদন্তে কমিটি গঠন, দ্রুত প্রতিবেদন প্রদান ও…

২৬ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে হামল

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ গত ১৮ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অভিজিত হাওলাদারের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের হামলা করেছে শিক্ষার্থীরা। এসময় তারা প্রধান ফটক, নামফলক ও অভ্যন্তরে ভাঙচুর করে। আজ…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

নীলফামারিতে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা ; প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি

বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ নীলফামারির ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজন কর্তৃক মহিলা ইন্টার্ন চিকিৎসকের উপর ন্যাক্কারজনক হামলা ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনা ঘটেছে। গতকাল (১৯ নভেম্বর) বিকেল ১৬৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বিকেল সাড়ে চারটার…

২০ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।