মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা পরিস্থিতি: কেবল ৫ দিনেই রাজবাড়ী সদর উপজেলায় নতুন শনাক্ত ৮০ জন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ জুন ২০২০, ৮:৩৩ · ২ মিনিটে পড়ুন
করোনা পরিস্থিতি: কেবল ৫ দিনেই রাজবাড়ী সদর উপজেলায় নতুন শনাক্ত ৮০ জন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৪শে জুন, ২০২০, বুধবার

দেশে করোনা ভাইরাসের লাগামহীন সংক্রমণ শুরুতে কেবল ঢাকা কেন্দ্রিক থাকলেও দিন দিন ছড়িয়ে যাচ্ছে দেশের সমগ্র অঞ্চলে। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় সম্প্রতি দেখা গিয়েছে করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতি‌।

আজ রাজবাড়ী জেলার সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম তাঁর এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানান, গত ১৭ই জুন, ২০২০ থেকে ২১শে জুন, ২০২০ ইং তারিখ পর্যন্ত ৫ দিনে পাওয়া ৪০৩টি রিপোর্টের মধ্যে ৯৮ জনই কোভিড-১৯ পজিটিভ। এই শনাক্তকৃতদের মধ্যে কেবল রাজবাড়ী সদর উপজেলারই রয়েছেন ৮০ জন। এছাড়া, বাকি ১৮ জনের মধ্যে কালুখালী উপজেলায় ৯ জন, পাংশা উপজেলায় ৪ জন, গোয়ালন্দ উপজেলায় ৩ জন ও বালিয়াকান্দি উপজেলায় ২ জন রয়েছেন বলে জানান তিনি।

সিভিল সার্জন ডা. মো. নূরূল ইসলাম আরো লিখেন,

“গত কয়েকদিনের প্রাপ্ত রিপোর্টে পজিটিভ রোগীদের ঠিকানা উল্লেখ না থাকায় রোগীদের বাড়ি কোন এলাকায় তা উল্লেখ করা সম্ভব হলো না। আমরা মোবাইল নাম্বারের মাধ্যমে তাদের ঠিকানা শনাক্ত করার চেষ্টা করব। রাজবাড়ী জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আগামীকাল জেলা করোনা প্রতিরোধ কমিটির সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী করণীয় ঠিক করা হবে।”

উল্লেখ্য, এ পর্যন্ত রাজবাড়ীতে কোভিড-১৯ এ আক্রান্ত মোট শনাক্ত রোগী ৩১৯ জন। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৭৮ জন ও ২ জন মৃত্যুবরণ করেছেন।‌

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।