মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা পরিস্থিতিতে মানিকগঞ্জে দরিদ্রদের পাশে ডা. লুৎফর রহমান

জামিল সিদ্দিকীপ্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১০:৩২ · ২ মিনিটে পড়ুন
করোনা পরিস্থিতিতে মানিকগঞ্জে দরিদ্রদের পাশে ডা. লুৎফর রহমান
লেখার আকার

প্ল্যাটফর্ম সংবাদ,

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

সারা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। দেশের বিভিন্ন জায়গায় চলছে লকডাউন। বাইরে বের হওয়া নিষেধ, দেশ হয়ে পড়ছে কার্যত স্থবির। এমন পরিস্থিতিতে সবচেয়ে এদেশের দরিদ্র জনগোষ্ঠী, যারা দিন আনে দিন খায়, বাড়ি থেকে কাজের জন্যে বের না হতে পারলে যাদের মরতে হবে ক্ষুধার জ্বালায়। এমন দরিদ্র মানুষের জন্যে নিজের বেতনের টাকা থেকে খাদ্যসামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন মানিকগঞ্জের গরিবের ডাক্তার হিসেবে খ্যাত ডা. লুৎফর রহমান। তিনি বর্তমানে মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত।

ছবিঃ সংগৃহীত

এমনিতেই ডা. লুৎফর রহমান নিজের বেতনের টাকায় এলাকার দু:স্থ্যদের বিনামূল্যে ঔষধসহ চিকিৎসা সেবা দিতেন। তার বাড়ি মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার ধানকোরা ইউনিয়নের সাহেব পাড়ায়। এই সংকট সময়ে নিজ গ্রামের মানুষের কথা চিন্তা করে তিনি সোমবার (১৪ এপ্রিল) চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে নিজ গ্রামে খুঁজে খুঁজে অতিদরিদ্র অর্ধশত মানুষের প্রতিটি ঘরে গিয়ে নিজ হাতে তুলে দেন খাদ্য সহায়তার প্যাকেট। এসময় তিনি গ্রামের মানুষের স্বাস্থ্যের খবর নেন এবং সাধারণ রোগের ওষুধও দেন। এছাড়া, গ্রামবাসীকে করোনাভাইরাস থেকে সুরক্ষার পরামর্শও দেন।

উল্লেখ্য, ডা. লুৎফর রহমান নিজের অর্থায়নে প্রতিমাসে দ্বিতীয় সপ্তাহের সোমবার কয়েকশত মানুষের চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। বছরের পর বছর এ ধরনের মহতী সেবার জন্য এলাকার গরিবের চিকিৎসক হিসেবে সবাই চিনেন।

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।