মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
COVID-19

করোনা কি শক্তি হারাচ্ছে?

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২১ আগস্ট ২০২০, ১০:০০ · ৩ মিনিটে পড়ুন
করোনা কি শক্তি হারাচ্ছে?
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২১ আগস্ট, ২০২০, শুক্রবার 

ডা. মারুফুর রহমান অপু
ডিপিএম (মেডিকেল বায়োটেকনোলজি),
স্বাস্থ্য অধিদপ্তর

করোনাভাইরাস এর জিনোমে CG কনটেন্ট অন্যান্য ভাইরাস এর তুলনায় অনেক কম। এই CG কনটেন্ট এর ব্যপারটি হলো, ভাইরাসটির জিনোম (গঠনের মূল রাসায়নিক নকশা) যে চারটি অক্ষর (নিউক্লিওটাইড) A,U,G,C দ্বারা গঠিত হয় তার মাঝে দুটি অক্ষর। এ দুটি অক্ষর পাশাপাশি বসে যেসব যায়গায় সেগুলোকে বলে CpG আইল্যান্ড। ভাইরাসের এই CpG আইল্যান্ড গুরুত্বপূর্ণ কেননা মানুষের শরীরের বেশ কয়েকটি প্রোটিন (যেমন ZAP, APOBEC3) এই জায়গাটি চিনতে পারে এবং এন্টিভাইরাল হিসেবে কাজ করে ভাইরাসের বংশবৃদ্ধতিতে বাঁধা সৃষ্টি করতে পারে। এতে আবার অসুবিধাও আছে, সেটা হলো যত বেশি CpG অংশ থাকবে তত বেশি ইমিউন রিএকশন হবে এবং ততবেশি রোগ প্রতিরোধী কেমিকেল (সাইটোকাইন) বের হবে ভাইরাসকে আটকানোর জন্য। বেশি বেশি কেমিকেল পরে শুধু ভাইরাসই না মানুষের নিজস্ব কোষকেও ধ্বংস করে (সাইটোকাইন স্টর্ম) এবং এর কারণেই মূলত কোভিডে মানুষ মারা যায়।

এখন, আমাদের প্যান্ডেমিকের করোনাভাইরাসটির ক্ষেত্রে একটি ঘটনা ঘটছে। শুরুতে তার শরীরে মোটামুটি লেভেলে CpG ছিল। বিশেষ করে মাথার অংশে ক্যাপের মত যায়গায় অনেক CpG ছিল, যা তাকে একটা শক্ত মাথা বানাতে সাহায্য করে এবং শক্ত মাথা থাকলে মানব কোষের প্রোটিন বানানোর মেশিন রাইবোজমে সহজে ঢোকা যায়৷ ভেজাল হলো এই শক্ত মাথায় এবং অন্যান্য যায়গায় যত CpG আছে, তত যায়গায় মানব কোষের বেরসিক প্রোটিনগুলো আক্রমণ করে বিক্রিয়া করে একাকার করে দেয়৷ ফলে বাঁঁচার জন্য করোনা দেখলো C গুলোকে T তে এবং G গুলোকে A তে পাল্টে ফেললে এই আক্রমন কমানো যায়। আমরা সেটাই দেখলাম। শুরুর দিকে উহানে যে পরিমান CpG ছিলো এখন তা নেই, দিনে দিনে কমছে। এমনকি শক্ত মাথার দিকেও C>T পরিবর্তন হচ্ছে৷ এর ফলে ভাইরাসটির যে লাভ হয়েছে তা হলো ঐসব এন্টি ভাইরাল প্রোটিনকে ফাঁকি দিয়ে বংশবৃদ্ধি ভালোমত করতে পারছে। নিশ্চয়ই শংকার কথা! কিন্তু অন্যদিকের কাহিনী হলো বিক্রিয়া কম বলে সাইটোকাইনও কমার সম্ভাবনা তৈরি হচ্ছে, ফলে বেশি বেশি ভাইরাস তৈরি হলেও বেশি বেশি ইমিউন রিএকশন হচ্ছে না। তাই সাইটোকাইন স্টর্মে বেশি বেশি মানুষ মরার হার সম্ভবত কমছে বলে ধারণা করা যেতে পারে (প্রমাণিত নয়)।

খুশির সংবাদ তাই না? থামেন! ব্যাপার হলো ইমিউন রিএকশন যদি বেশি না হয়, তাহলে আমাদের ভুলোমনা রোগ প্রতিরোধ ক্ষমতা এই ভাইরাসকে মনে রাখতে পারবেনা। ফলে ভাইরাসটির বিরুদ্ধে শক্ত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবেনা, ফলে আবারও আক্রান্ত হবার সম্ভাবনা বাড়তে পারে (প্রমাণিত নয়)। এই কারণে বেশি অসুস্থ রোগীর বেশি এন্টিবডি তৈরি হয়। কি বিপদ বলেন দেখি!

এ কারণে কিছু বিজ্ঞানী দাবি করছেন যে, ভ্যাকসিন বানালে ভ্যাকসিনে বেশি পরিমাণ CpG দিয়ে একটি শক্ত মাথা জুড়ে দিতে হবে। ভ্যাকসিন আসলে ভাইরাস এর একটি কাটা অংশ- যা বংশবৃদ্ধি করে রোগ বানাতে পারেনা, তবে ইমিউন রিএকশন করে প্রতিরোধী ক্ষমতা তৈরি করতে পারে যেন আসল ভাইরাসকে আটকে ফেলা যায়। তাই ভ্যাকসিনের কাটাছাটা নকল ভাইরাসটিকে বেশি CpG এর ক্যাপ পরিয়ে দিলে শক্ত ইমিউন রিএকশন হবে এবং শক্ত প্রতিরোধী ক্ষমতা তৈরি হবে। চমৎকার এই আইডিয়াকে স্বাগত জানাই। দেখা যাক আগামী দিনের বিজ্ঞান কি বলে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।