মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬৩ কার্তিক ১৪৩৩ · ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা উপসর্গ নিয়ে গাইবান্ধায় যুবকের মৃত্যু, বাড়ি লকডাউন

Platformপ্রকাশ: ৬ এপ্রিল ২০২০, ৪:১৫ · ১ মিনিটে পড়ুন
করোনা উপসর্গ নিয়ে গাইবান্ধায় যুবকের মৃত্যু, বাড়ি লকডাউন
লেখার আকার

০৬ এপ্রিল, ২০২০: রোববার রাত সাড়ে ১০টায় সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামে এক যুবকের বাড়ি লকডাউন করা হয়েছে বলেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

যুবকটির বয়স ছিলো ৩২,বিকালে মারা যাওয়ার পর রাত ১১টায় গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

গাইবান্ধা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, মৃত যুবক নারায়ণগঞ্জ জেলায় রাজমিস্ত্রির কাজ করতেন। সেখানে সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে গত ২৫ মার্চ বাড়ি ফেরেন তিনি। এছাড়া আগে থেকেই এ্যাজমা ও শ্বাসকষ্টে ভুগতেন তিনি।

তিনি আরও জানান, রাত সাড়ে ৯টার দিকে ওই যুবকের নমুনা সংগ্রহ করা হয়। এই নমুনা পরীক্ষার জন্য সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। সেখান থেকে রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তার মৃত্যুর কারণ করোনাভাইরাস কিনা।

নিজস্ব প্রতিবেদক/মাশতুরা জান্নাত মৃদুলা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।