মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

এবার করোনা আঘাত হানলো ঝিনাইদহে, শনাক্ত ২ জন

অংকন বনিকপ্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ৯:১৫ · ১ মিনিটে পড়ুন
এবার করোনা আঘাত হানলো ঝিনাইদহে, শনাক্ত ২ জন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান।

এবার করোনায় আক্রান্ত জেলাসমূহের লিস্টে নতুন করে যুক্ত হলো ঝিনাইদহের নাম! জেলাটিতে গতকাল (২৬ এপ্রিল) করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। একইদিনে জেলাটিতে ২ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম তথ্যটি নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। উভয়ের বয়স ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে। তাঁরা দুজনই সম্প্রতি অন্য জেলা থেকে ঝিনাইদহে এসেছেন।

সিভিল সার্জন সেলিনা বেগম জানান,

“যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৯টি নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে ২ জনের করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে সদর উপজেলায় যে নারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে তিনি গত ২০ এপ্রিল ঢাকা থেকে ঝিনাইদহে আসেন। আর কালীগঞ্জের বাসিন্দা ঐ পুরুষ রোগীটি এসেছেন মাদারীপুর থেকে। তাঁরা কোন অবস্থায় আছেন তা দ্রুত খোঁজ-খবর নিয়ে তাঁদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরো বলেন,

“ঝিনাইদহ জেলা এতদিন করোনামুক্ত থাকলেও এখন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় জেলাকে লকডাউন করার জন্য জেলা প্রশাসনকে জানানো হয়েছে।”

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।