মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩ · ১০ জমাদিউস সানি ১৪৪৮
প্রতিবেদন

একটি সরকারি হাসপাতালে প্লাস্টিক সার্জারীর সফলতার গল্প

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২০, ৯:৫৪ · ২ মিনিটে পড়ুন
একটি সরকারি হাসপাতালে প্লাস্টিক সার্জারীর সফলতার গল্প
লেখার আকার

প্ল্যাটফর্ম প্রতিবেদন, ১১ই সেপ্টেম্বর ২০২০, শুক্রবার

লেখাঃ ডা. হাসিব রহমান
সহযোগী অধ্যাপক, প্লাস্টিক সার্জারি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
(ডিএমসিঃ কে-৫১)

নয় বছর মেয়েটি তার মুখ ঢেকে রেখেছে, স্কুলে যাওয়া বাদ দিয়েছে। প্রথম যখন ওকে দেখি ফার্স্ট ইন্সটিংক্ট ছিল ঝামেলা এড়াই(প্রায়শই দুর্বল প্রতিজ্ঞা করি আর কোন ঝামেলাপূর্ণ কাজ করবনা)। নাক বানানো মহাসমস্যা, বাইরে আর ভেতরে ত্বকের আবরণ, মাঝে বোন্স এবং কার্টিলেজ, সাথে বিভিন্ন ভাঁজ মুখের আর কপালের পুড়ে যাওয়া অংশ আরো কঠিন করে তুলেছে। কিন্তু মেয়েটির টেম্পু চালক বাবা যখন বললেন
“কিছু একটা করেন”, ববরাবরের মতই প্রতিজ্ঞা ভাঙলাম। হাত থেকে সফ্ট টিস্যু, ব্লাড ভেসেল (ফ্রি রেডিয়াল ফোরআর্ম ফ্ল্যাপ) আর বুক থেকে কোস্টাল কার্টিলেজ এনে তিনটা রক্তনালী জোড়া দিয়ে চলনসই এক নাক তৈরী করার চেষ্টা করলাম।


দুই স্টেজের ১ম সার্জারিতে সময় লেগেছিল ৭ ঘণ্টা, কিন্তু পরিকল্পনা করতে হয়েছে অনেকগুলো রাত, অসংখ্যবার মনে মনে অপারেশন করেছি আবার পরিকল্পনা বদলেছি, আমার মেয়ের জ্যামিতি বক্স আর খেলার ক্লে নিয়ে মডেল বানিয়েছি, স্কেল নিয়ে মাপযোগ করেছি, তারপরেও কিছু ভুল করে ফেললাম। তবে মেয়েটার বাবা খুশি, জানালো- মেয়েটার বিয়ের কথা হচ্ছে।

অনুমতি নিয়েই ছবি পোস্ট করলাম। কারণ অনেকেই জানেনা এরকম অবস্থায় কিছু করা সম্ভব। আর যারা ভাবেন সরকারি হাসপাতালে কিছু হয়না তারাও যেন জানেন এখানে অনেক কিছুই হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রাথমিক পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক / প্ল্যাটফর্ম টুডে প্রতি বছর ১৪ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং আক্রান্ত ব্যক্তিদের সঠিক চিকিৎসা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার এই দিবসের প্রধান উদ্দেশ্য। ডায়াবেটিস প্রতিরোধে প্রথম পদক্ষেপ হলো স্বাস্থ্যকর…

১৪ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।