একটি সরকারি হাসপাতালে প্লাস্টিক সার্জারীর সফলতার গল্প
প্ল্যাটফর্ম প্রতিবেদন, ১১ই সেপ্টেম্বর ২০২০, শুক্রবার লেখাঃ ডা. হাসিব রহমান সহযোগী অধ্যাপক, প্লাস্টিক সার্জারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ডিএমসিঃ কে-৫১) নয় বছর মেয়েটি তার মুখ ঢেকে রেখেছে, স্কুলে যাওয়া বাদ দিয়েছে। প্রথম যখন ওকে দেখি ফার্স্ট ইন্সটিংক্ট ছিল ঝামেলা এড়াই(প্রায়শই দুর্বল প্রতিজ্ঞা করি আর কোন ঝামেলাপূর্ণ কাজ করবনা)। নাক বানানো মহাসমস্যা, বাইরে আর ভেতরে ত্বকের আবরণ, মাঝে বোন্স এবং কার্টিলেজ,…