মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
চিকিৎসা সহায়ক

রক্তের ব্যাগে দেখতে পাওয়া সাদা দানাদার ও ভাসমান বস্তুকণা আসলে কি?

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১০:০৮ · ২ মিনিটে পড়ুন
রক্তের ব্যাগে দেখতে পাওয়া সাদা দানাদার ও ভাসমান বস্তুকণা আসলে কি?
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ সেপ্টেম্বর ২০২০, সোমবার   

ডা. আশরাফুল হক                      সহকারী অধ্যাপক,
ব্লাড ট্রান্সফিউশন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট

White particulate matter(WPM) বা সাদা দানাদার দৃশ্যমান ও ভাসমান বস্তুকণা যা অনেক সময় রক্তের ব্যাগে দেখা যায়। যারা স্বযত্নে রক্তের ব্যাগ দেখেন, ব্লাড রুগীর শরীরে ট্রান্সফিউশন করার পূর্বে তারা এমনটা দেখেছেন অনেকেই। আর অনেকেই বাতিল করে দেন আবার অনেকেই চালিয়ে যায় এর ব্যবহার।

আসলে কি এটি?

রক্তদাতার WBC বা শ্বেত রক্ত কণিকা এর সাথে প্লেটলেট বা লিপিড ইত্যাদি জড়িয়ে এটি তৈরী হয়। ব্লাডব্যাগের ভিতের প্লেটলেট সাধারনত স্টিকি হয়ে থাকে, ফলে প্লেটলেট এর মাত্রা বেশী থাকলে এটি WBC এর সাথে জড়িয়ে যেতে পারে। আরও কিছু গবেষণায় দেখা যায় WBC এর উপরে CPDA (Citrate-phosphate-dextrose solution with adenine) যার মানে (Blood bag anti-coagulant) জড়িয়ে থাকে।

কেন এটি হয়ে থাকে?

এটি হয় সাধারণত যখন রক্ত সংগ্রহ করা হয় তখন ব্যাগটি সুনির্দিষ্ট সময় পরপর রক্তের সাথে অ্যান্টিকোগুল্যান্ট মিশানোর জন্য জেন্টেল শেক করতে হয়। রক্ত সংগ্রহের মেশিনই রয়েছে তার জন্য কিন্তু আমরা বেশিরভাগ সময়ই সমান্তরাল কোনও স্থানে ব্যাগ ফেলে রাখি ফলে ঘটে বিপত্তি, অ্যান্টিকোগুল্যান্ট ঠিকমত মিশে না রক্তের সাথে। মাইক্রোএগ্লুটিনিনও তৈরী হয় অনেক সময় যা ব্লাড ট্রান্সফিউশন সেটকে আটকে দেয়।

White particulate matter(WPM) বা সাদা দানাদার দৃশ্যমান ও ভাসমান বস্তুকণা কি ক্ষতিকারক?

এখন পর্যন্ত মারাত্মক কোনও ক্ষতির কারণ হিসাবে এর কোনও প্রমান পাওয়া যায়নি। তাই WPM দেখা গেলে সংশ্লিষ্ট ব্লাডব্যাংকের কনসালটেন্টের সাথে পরামর্শক্রমে একে ব্যবহার করা যেতে পারে। কেননা রক্ত ফেলে দেওয়া কোনও মতেই কাম্য নয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসকদের বিদেশ ভ্রমণে বিশেষ শর্ত আরোপ!

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ চিকিৎসকদের বিদেশ ভ্রমণে বিশেষ শর্ত আরোপ করা হয়েছে। আজ (২৪ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা কর্তৃক জারিকৃত এক অফিস আদেশের মাধ্যমে এ শর্ত আরোপ করা হয়েছে। যুগ্মসচিব মোহাম্মদ আবদুল হাই…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে পৌঁছেছে অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল 

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ উড়োজাহাজে স্থাপিত বিশ্বের একমাত্র সম্পূর্ণ স্বীকৃত চক্ষু চিকিৎসা শিক্ষা ও সার্জিক্যাল হাসপাতাল ‘অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল’ চক্ষুরোগ সংক্রান্ত প্রশিক্ষণ দিতে চট্টগ্রামে পৌঁছেছে। একটি এমডি-১০ মডেলের উড়োজাহাজে স্থাপিত উড়ন্ত চক্ষু হাসপাতালটি আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত…

১৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

এক্সরে থেকে রোগ নির্ণয় করবে এআই, বুয়েট শিক্ষার্থীদের আন্তর্জাতিক পুরস্কার অর্জন

সোমবার, ১১ নভেম্বর, ২০২৪ এক্স-রে চিকিৎসায় সহায়তা করবে, এমন এক মেশিন লার্নিং মডেলের নকশা করে আন্তর্জাতিক পুরস্কার জিতেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের দল অস্টিওঅ্যাসিস্ট। এক্স-রে রিপোর্ট পর্যবেক্ষণে করে রোগ নির্ণয়, অসুখের মাত্রা নির্ণয় এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে ডাক্তারের…

১১ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।