মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
জাতীয় নিউজ

আহত খোকনের জটিল এবং সময়সাপেক্ষ চিকিৎসার ব্যাপারে রাশিয়ার সহযোগিতা চাইলেন স্বাস্থ্য উপদেষ্টা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১১:২৪ · ১ মিনিটে পড়ুন
আহত খোকনের জটিল এবং সময়সাপেক্ষ চিকিৎসার ব্যাপারে রাশিয়ার সহযোগিতা চাইলেন স্বাস্থ্য উপদেষ্টা
লেখার আকার

মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত খোকন চন্দ্র বর্মণের চিকিৎসার জন্য রাশিয়ার সহযোগিতা চেয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকসান্দার মান্টিটস্কি। সকাল ১১ টায় স্বাস্থ্য উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রুশ রাষ্ট্রদূতের সঙ্গে এই বৈঠকে আহত খোকনের জটিল ও সময়সাপেক্ষ চিকিৎসার বিষয়ে রাশিয়ার সহযোগিতার আহ্বান জানান উপদেষ্টা নুরজাহান বেগম।

বৈঠকে রুশ রাষ্ট্রদূত আলেকসান্দার মান্টিটস্কি আহত খোকনের চিকিৎসার আনুষঙ্গিক কাগজপত্র চেয়েছেন। তিনি স্বাস্থ্য উপদেষ্টাকে জানিয়েছেন, এ বিষয়ে তিনি রাশিয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।

বৈঠকের শুরুতে রুশ রাষ্ট্রদূত মান্টিটস্কি অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় উপদেষ্টাকে অভিনন্দন জানান এবং কুশলাদি বিনিময় করেন। বৈঠকে স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মোঃ মামুনুর রশীদ ও অতুল সরকার উপস্থিত ছিলেন।

বর্তমানে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত খোকন চন্দ্র বর্মণ গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলিতে আক্রান্ত হন। খুব কাছ থেকে গুলি করায় তার নাক ও ঠোঁট উড়ে গেছে, হারিয়েছে ডান চোখের দৃষ্টি। বাম চোখেও তিনি আবছা দেখতে পান।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

৮ মাস ধরে বেতন বন্ধ শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ দেশের ৩৫টি শিশু বিকাশ কেন্দ্রে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরূ গত আট মাস ধরে বেতন পাচ্ছেন না। এমনকি এ ব্যাপারে কোনও সদুত্তরও দিতে পারছে না স্বাস্থ্য অধিদপ্তর। অথচ বেতন না পেয়ে এসব কর্মকর্তা-কর্মচারীর মানবেতন জীবনযাপন করতে হচ্ছে। মঙ্গলবার রাজধানীর…

২০ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

রোগীর চাপ থাকলেও মানসম্পন্ন চিকিৎসা মিলছে হৃদরোগ হাসপাতালে

শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ দেশে হৃদরোগের চিকিৎসায় নিবেদিত সর্ববৃহৎ বিশেষায়িত সরকারি হাসপাতাল ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেস’ (এনআইসিভিডি)। ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে হাসপাতালটি দীর্ঘদিন ধরে অগণিত রোগীকে সেবা দিয়ে আসছে। সময়ের ব্যবধানে রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। ফলে অতিরিক্ত…

১১ জানুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।