মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
জাতীয় নিউজ

৮ মাস ধরে বেতন বন্ধ শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২:৫২ · ২ মিনিটে পড়ুন
৮ মাস ধরে বেতন বন্ধ শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের
লেখার আকার

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

দেশের ৩৫টি শিশু বিকাশ কেন্দ্রে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরূ গত আট মাস ধরে বেতন পাচ্ছেন না। এমনকি এ ব্যাপারে কোনও সদুত্তরও দিতে পারছে না স্বাস্থ্য অধিদপ্তর। অথচ বেতন না পেয়ে এসব কর্মকর্তা-কর্মচারীর মানবেতন জীবনযাপন করতে হচ্ছে।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদে সম্মেলনে এই তথ্য জানান কেন্দ্রে কর্মরতরা। সম্মেলনে মূল প্রতিবেদন পাঠ করেন কেন্দ্রের সিনিয়র ইন্সট্রাক্টর (শিশু মনোবিজ্ঞানী) ড. ফায়েজা আহমেদ।

প্রতিবেদনে বলা হয়, এসব কেন্দ্রে মাত্র ১০ টাকার বিনিময়ে একাধিক বিশেষায়িত সেবা পায় শিশুরা। গত ১৫ বছরেরও বেশি সময়ে এসব কেন্দ্র থেকে ২ লাখ ৫২ হাজার ৬০০ শিশু ৮ লাখ ৮৬ হাজার ২৫২ বার চিকিৎসা পেয়েছে। অথচ এমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরতরা দীর্ঘ ৮ মাস ধরে বেতন না পেয়ে জীবনযাপন করছেন। কর্মরত কর্মকর্তা কর্মচারীরা মাতৃত্বকালীন ছুটি পর্যন্ত পান না। এমনকি নিজেদের চিকিৎসার খরচটুকুও বহন করতে পারছেন না তারা।

সংবাদ সম্মেলনে কেন্দ্র সঠিকভাবে পরিচালনা, দ্রুত বকেয়া বেতন পরিশোধ ও শিশু বিকাশ কেন্দ্রকে রাজস্ব খাতে অনুমোদনের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান শিশু বিকাশ কেন্দ্রের বেতন বন্ধ থাকাকে একটি অমানবিক বিষয় হিসাবে উল্লেখ করেন। তিনি অতিদ্রুত সরকারি বিশেষ ব্যবস্থায় বেতন পরিশোধ করে তাদের কষ্ট লাঘবের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে জেলা পর্যায়ে কর্মরত কেন্দ্রের কর্মকর্তা ডা. মামুন বেতন না পেলে শিশু বিকাশের সেবা অব্যাহত রাখা কঠিন বলে উল্লেখ করেন। চাইল্ড সাইকোলজিস্ট দীপন চন্দ্র বেতনহীন অবস্থায় নিজের নিদারুণ মানবেতর জীবনযাপনের তথ্য তুলে ধরেন। ডেভলেপমেন্টাল থেরাপিষ্ট শুকলা তার বক্তব্যে বেতনবিহীন দীর্ঘদিনের দুঃসহ স্মৃতি তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন। বিগত সময়ে শিশু বিকাশ কেন্দ্র রাজস্বে অন্তর্ভুক্তির বার বার আশ্বাস দেওয়ার পরও এখনো তা না হওয়া দুঃখজনক বলে মন্তব্য করেন ডা. সঞ্জয়।

কেন্দ্রের চাইল্ড সাইকোলজিস্ট হাবিবুর রহমান সজীব বলেন, নিউরোডেভলপমেন্টাল ডিজঅর্ডারে আক্রান্ত শিশুরা শিশু বিকাশের বিশেষায়িত সেবা বঞ্চিত হলে ভবিষ্যতে দেশে প্রতিবন্ধিতার সংখ্যা বেড়ে যাবে ও সরকারের সমাজিক নিরাপত্তা বিঘ্নিত হবে।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

রোগীর চাপ থাকলেও মানসম্পন্ন চিকিৎসা মিলছে হৃদরোগ হাসপাতালে

শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ দেশে হৃদরোগের চিকিৎসায় নিবেদিত সর্ববৃহৎ বিশেষায়িত সরকারি হাসপাতাল ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেস’ (এনআইসিভিডি)। ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে হাসপাতালটি দীর্ঘদিন ধরে অগণিত রোগীকে সেবা দিয়ে আসছে। সময়ের ব্যবধানে রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। ফলে অতিরিক্ত…

১১ জানুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

বারডেমে চালু হল ক্যান্সারের সর্বাধুনিক রোগনির্ণয় ও চিকিৎসাসেবা

সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ বারডেম হাসপাতালে ক্যান্সারের আধুনিক রোগনির্ণয় সুবিধাসহ চিকিৎসাসেবা চালু করা হয়েছে। ‘নেক্সট জেনারেশন সেকুয়েন্সিং’ (এনজিএস) প্রযুক্তির মাধ্যমে ক্যান্সারের ডিএনএ ও আরএনএ বিশ্লেষণ করে প্রথমে রোগনির্ণয় এবং পরে চিকিৎসাসেবা দেওয়া হবে। এ লক্ষ্যে বারডেমে সর্বাধুনিক যন্ত্রপাতি স্থাপন করা…

২ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।