মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬৩০ আশ্বিন ১৪৩৩ · ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

আজ থেকে বাংলাদেশে ১০টি দেশের বিমান প্রবেশে নিষেধাজ্ঞা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২১ মার্চ ২০২০, ১২:৫৭ · ১ মিনিটে পড়ুন
আজ থেকে বাংলাদেশে ১০টি দেশের বিমান প্রবেশে নিষেধাজ্ঞা
লেখার আকার

শনিবার, ২১শে মার্চ, ২০২০ খ্রিস্টাব্দ

২১শে মার্চ, শনিবার মধ্যরাত থেকে ১০টি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। বিচ্ছিন্ন হচ্ছে বাংলাদেশ। ৩১শে মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম তৌহিদুল আহসান বলেন,”আমরা দেখতে পেয়েছি, করোনাভাইরাসের কারণে কয়েকটি দেশ থেকে লোক বেশি এসেছে। এ কারণে এসব রুটের বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে এসব দেশ থেকে বাংলাদেশে কোন ফ্লাইট আসতে পারবে না।”
তিনি জানান, এসব দেশ হলো কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত। এসব দেশ থেকে আসা কোন বিমান বাংলাদেশে নামতে দেয়া হবে না।
এর ফলে কার্যত বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হয়ে গেল। কারণ বিশ্বের প্রধান এয়ারলাইন্সগুলো পশ্চিমা দেশ থেকে এসব দেশ হয়েই বিমান চলাচল করে থাকে। বলা যায় অনেকটা বিচ্ছিন্ন হল বাংলাদেশ।
তবে যুক্তরাজ্য, চীন, থাইল্যান্ড ও হংকং রুটে এখনও বিমান চলাচল অব্যাহত থাকবে। এসব দেশের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ রয়েছে।

নিজস্ব প্রতিবেদক
নিউমুন রাইন রহমান অরভিল

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।