মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
চিকিৎসা সহায়ক

আইসোলেশন এবং কোয়ারেন্টাইনে থাকা ডাক্তারদের পাশে প্ল্যাটফর্ম

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ জুন ২০২০, ১১:৪৭ · ৩ মিনিটে পড়ুন
আইসোলেশন এবং কোয়ারেন্টাইনে থাকা ডাক্তারদের পাশে প্ল্যাটফর্ম
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৬ জুন ২০২০, শনিবার

বৈশ্বিক মহামারী হিসেবে ছড়িয়ে পড়া কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় প্রতিনিয়ত সম্মুখ সমরে থেকে লড়াই করে যাচ্ছেন আমাদের চিকিৎসকেরা। পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী ছাড়াই নিজেদের জীবন বাজি রেখে মানুষের চিকিৎসা সেবায় নিজেদের নিয়োজিত রাখতে তাঁরা বিন্দুমাত্র পিছু পা হন নি। দেশের মানুষের প্রতি তাঁদের এই অবদান অনস্বীকার্য। কিন্তু এই চিকিৎসা সেবা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন অনেক চিকিৎসক, কাউকে থাকতে হচ্ছে সেল্ফ আইসোলেশন বা হোম কোয়ারেন্টাইনে। এই পরিস্থিতিতে অনেকেই মনোবল হারিয়ে ফেলছেন, মানসিক ভাবে ভেঙে পড়ছেন।

এমতাবস্থায় চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন ‘ প্ল্যাটফর্ম ‘ চিকিৎসকদের মনোবল ফিরিয়ে আনতে কাউন্সেলিং ও মানসিক সাপোর্ট দেয়ার পরিকল্পনা করছে। এ নিয়ে ইতোমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে আলোচনা করা হয়েছে। এই উদ্দেশ্যে ‘Platform Support team for Isolated & Quarantined Physicians ‘ ফেসবুক গ্রুপ খোলা হয়েছে। যেখানে হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে থাকা চিকিৎসকদের অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে মানসিক সাপোর্ট ও পরামর্শ দেয়া হবে। কাজের অংশ হিসেবে প্রথম দফায় ১০ জন কোভিড পজিটিভ ডাক্তারের সাথে সরাসরি ফোনে কথা বলা হয়েছে এবং আরো প্রায় ৭৫ জন আইসোলেশন এবং কোয়ারেন্টাইনে থাকা ডাক্তারদের মোবাইলে মেসেজ দেয়া হয়েছে। সেইসাথে ফেইসবুক গ্রুপে থাকা সবাইকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে খোঁজ খবর নিচ্ছে প্ল্যাটফর্ম একটিভিস্টরা।

চিকিৎসা সেবা ও কাউন্সিলিং করছেনঃ

  • প্রফেসর ডা. সৈয়দ আতিকুল হক স্যার, মেডিসিন বিশেষজ্ঞ ও রিউম্যাটোলজিস্ট, চেয়ারম্যান (এক্স), রিউম্যাটোলজি বিভাগ, বিএসএমএমইউ
  • প্রফেসর ডা. রিদওয়ানুর রহমান স্যার, বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
  • প্রফেসর ডা. মুজিবুর রহমান স্যার, বিভাগীয় প্রধান, মেডিসিন, ঢাকা মেডিকেল কলেজ
  • প্রফেসর ডা. ওয়াদুদ চৌধুরী স্যার, বিভাগীয় প্রধান, কার্ডিওলজি, ঢাকা মেডিকেল কলেজ
  • প্রফেসর ডা. রাশিদা বেগম ম্যাম, অবস এন্ড গাইনী এন্ড ইনফার্টিলিটি স্পেশালিষ্ট
  • প্রফেসর ডা. আলমগীর চৌধুরী স্যার, ইএনটি স্পেশালিষ্ট, বিভাগীয় প্রধান, আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ
  • প্রফেসর ডা. রোকন উদ্দিন স্যার, স্কিন স্পেশালিষ্ট, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল
  • প্রফেসর ডা. মো. আলী হোসেন স্যার, বিশেষজ্ঞ, রেসপিরেটরি মেডিসিন
  • প্রফেসর ডা. মো. মনির হোসাইন স্যার, শিশু বিশেষজ্ঞ
  • ডা. মহিউদ্দিন আহমেদ স্যার, কনসালটেন্ট, মেডিসিন এন্ড ক্রিটিকাল কেয়ার, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল
  • ডা. রেজওয়ানুর রহমান স্যার, বিভাগীয় প্রধান, নেফ্রোলজি, বাংলাদেশ মেডিকেল কলেজ।
  • ডা. আবু সালেহ আহমেদ স্যার, সহকারি অধ্যাপক, নেফ্রোলজি, নিকডু

সার্বিক সকল কাজে নিযুক্ত আছেনঃ

  • ডা. উর্বী সারাফ আনিকা
  • জামিল সিদ্দিকী
  • ফাহমিদা হক মিতি
  • সুমাইয়া সুগন্ধি
  • মাইশা কবির
  • মেহরিন কথা
  • আমির মাহমুদ প্রান্ত
  • অনুপ সাহা
  • ওমাইমা
  • আবিদ মাহমুদ সিজান
  • রাকিবা ইয়াসমিন লিজা
  • ফেরদৌস আলম

‘প্ল্যাটফর্ম ‘ কতৃক এই ধরনের সেবা পাওয়ার পর অনেক ডাক্তারগণ  ‘প্ল্যাটফর্মকে’ ধন্যবাদ দিয়ে বিভিন্ন বার্তা প্রেরণ করেন। তাদের মধ্যেঃ

Dr Sayad Boksha বলেন,

“Thank you for the inspirational message. I spent quarantine for 14 days last month, after coming into contact with a later confirmed COVID-19 case. Alhamdulillah, no symptoms were seen. I am now fit and working again at the Department of Medicine.”

Dr Sudipta Biswas বলেন,

“কোয়ারেন্টাইনে আছি, অবশ্যই জানাবো। ধন্যবাদ করোনার বিরুদ্ধে সম্মুখ যোদ্ধাদের পাশে থাকার জন্য।”

Dr Sudipta Das Shaon বলেন,

“ধন্যবাদ। আমি কোয়ারেন্টাইনে ছিলাম। পরে রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন যথারীতি ডিউটি করছি। সকলের দোয়ায় সুস্থ আছি।”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসকদের বিদেশ ভ্রমণে বিশেষ শর্ত আরোপ!

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ চিকিৎসকদের বিদেশ ভ্রমণে বিশেষ শর্ত আরোপ করা হয়েছে। আজ (২৪ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা কর্তৃক জারিকৃত এক অফিস আদেশের মাধ্যমে এ শর্ত আরোপ করা হয়েছে। যুগ্মসচিব মোহাম্মদ আবদুল হাই…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে পৌঁছেছে অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল 

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ উড়োজাহাজে স্থাপিত বিশ্বের একমাত্র সম্পূর্ণ স্বীকৃত চক্ষু চিকিৎসা শিক্ষা ও সার্জিক্যাল হাসপাতাল ‘অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল’ চক্ষুরোগ সংক্রান্ত প্রশিক্ষণ দিতে চট্টগ্রামে পৌঁছেছে। একটি এমডি-১০ মডেলের উড়োজাহাজে স্থাপিত উড়ন্ত চক্ষু হাসপাতালটি আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত…

১৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

এক্সরে থেকে রোগ নির্ণয় করবে এআই, বুয়েট শিক্ষার্থীদের আন্তর্জাতিক পুরস্কার অর্জন

সোমবার, ১১ নভেম্বর, ২০২৪ এক্স-রে চিকিৎসায় সহায়তা করবে, এমন এক মেশিন লার্নিং মডেলের নকশা করে আন্তর্জাতিক পুরস্কার জিতেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের দল অস্টিওঅ্যাসিস্ট। এক্স-রে রিপোর্ট পর্যবেক্ষণে করে রোগ নির্ণয়, অসুখের মাত্রা নির্ণয় এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে ডাক্তারের…

১১ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।