মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
দুর্যোগ

ঘূর্ণিঝড় আম্ফান ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্ল্যাটফর্ম ও উৎসর্গ ফাউন্ডেশন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ জুন ২০২০, ১০:০৯ · ২ মিনিটে পড়ুন
ঘূর্ণিঝড় আম্ফান ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্ল্যাটফর্ম ও উৎসর্গ ফাউন্ডেশন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১জুন ২০২০, সোমবার

মহামারি করোনাভাইরাসের মধ্যেই সম্প্রতি আঘাত হানে ঘূর্ণিঝড় আম্ফান। আম্ফানের তাণ্ডবে বিভিন্ন জেলার উপকূলীয় অঞ্চলের জনজীবন আজ বিপর্যস্ত। উপকূলবর্তী পরিবারগুলো পথে বসেছে আজ।

খুলনার কয়রা উপজেলার অবস্থা ভয়াবহ! বাঁধ ভেংগে জোয়ার ভাটার পানির সাথেই বসবাস করতে হয়েছে তাদের। অধিকাংশ পরিবার হারিয়েছে তাদের সবটুকু। জীবনধারনের জন্য প্রয়োজনীয় সামগ্রীর অভাবে ধুকছে সবাই। আজকে একটুখানি মানবিক সাহায্য হয়তো তাদের একবেলা ভরাপেট থাকার কারণ হতে পারে। তাই উৎসর্গ ফাউন্ডেশনকে সাথে নিয়ে প্ল্যাটফর্ম সাহায্য করতে চায় ঐ সকল মানুষদের। প্ল্যাটফর্মিয়ানরা এর আগেও মানবতার টানে এগিয়ে এসেছে বারবার।

কয়রা উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অতি শীঘ্রই ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করবে প্ল্যাটফর্ম ও উৎসর্গ ফাউন্ডেশন। আপনার সাধ্যমতো আপনিও এ কর্মসূচিতে সাহায্য পাঠাতে পারেন নিচের ছবির উল্লিখিত নগদ, বিকাশ অথবা রকেট নম্বরের যেকোনো একটিতে। সাহায্য করা যাবে ৭ই জুন, ২০২০ পর্যন্ত।

প্ল্যাটফর্ম ও উৎসর্গ ফাউন্ডেশনের উদ্যোগে আপনার সাহায্য পৌছে যাবে ভুক্তভোগীদের কাছে। দেশের এই দূর্যোগময় পরিস্থিতিতে উপকূলীয় ঐ অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটি একটি মানবিক আবেদন।

যে যতটুকু পারেন, যার যা সামর্থ আছে, অন্তত ততটুকু নিয়ে হলেও সেই ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ালে একটু হলেও সাহায্য হবে তাদের অসহায় জীবনের, হতে পারে তাদের অন্নহীন মুখে খাবারের জোগান।

ফেসবুক ইভেন্ট লিংক : https://facebook.com/events/s/%E0%A6%98%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%9D%E0%A6%A1-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%AB%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B7%E0%A6%A4%E0%A6%97%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%A4-%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%B7%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B6-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%B0/262805568117620/?ti=cl

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বন্যার্তদের জন্য জরুরি ঔষুধসহ ত্রাণ নিয়ে সিলেটের পথে প্ল্যাটফর্মের চিকিৎসক টিম

প্ল্যাটফর্ম নিউজ, ২২ জুন, ২০২২, বুধবার গত ২১ জুন, ২০২২, মঙ্গলবার রাত ১১.৩০ মিনিটে সিলেটের বন্যার্তদের জরুরি ঔষুধসহ ত্রাণ দেয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে 'প্ল্যাটফর্ম মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি'র ৮ জনের চিকিৎসকের দল। মহৎ এই কর্মসূচির অদম্য দলের সদস্যরা হলেন…

এমবিবিএস চূড়ান্ত পেশাগত লিখিত পরীক্ষা স্থগিতঃ চিকিৎসা অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যাল

প্ল্যাটফর্ম নিউজ, সোমবার, ২০ জুন, ২০২২ চট্টগ্রামে জলাবদ্ধতার কারণে চিকিৎসা অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কতৃক অনুষ্টিতব্য সকল পেশাগত এমবিবিএস (নতুন ক্যারিকুলাম) পরীক্ষা নভেম্বর/২০২১ এবং (পুরাতন ক্যারিকুলাম) পরীক্ষা জানুয়ারি/২০২২ ইং সালের অদ্য ২০/০৬/২০২২ ইং তারিখের বায়োকেমিস্ট্রি ও অবস এন্ড গাইনী (পেপার-২) এবং…

বজ্রপাত থেকে নিজেকে বাঁচাতে মেনে চলুন জরুরি নির্দেশনা

প্ল্যাটফর্ম নিউজ, ৮ জুন ২০২১, মঙ্গলবার বজ্রপাত একটি সাধারণ বিষয় হলেও বিশেষ করে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানে এর প্রভাব সবচেয়ে বেশি। বজ্রপাতে প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও প্রাণহানি হচ্ছে। বজ্রপাতের বিষয়টি ভূমিকম্পের মতোই প্রাকৃতিক এবং অতি আকস্মিক একটি…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।