বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনা আক্রান্ত চিকিৎসক ও চিকিৎসক পরিবারের নমুনা সংগ্রহে বিএমএ’র প্রশংসনীয় উদ্যোগ

প্ল্যাটফর্ম নিউজ, ৩রা জুন, ২০২০, বুধবার

করোনা যুদ্ধে সম্মুখযোদ্ধা হিসেবে বড় ভূমিকা পালন করে আসছেন দেশের চিকিৎসকরা। সরাসরি করোনা রোগীদের সংস্পর্শে আসায় এবং সেবাদান কার্যক্রমে নিয়োজিত থাকায় বিপুল পরিমাণ চিকিৎসক ও তাদের পরিবার করোনায় আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত। তবে দেশে করোনা আক্রান্ত রোগী দিন দিন বৃদ্ধি পাওয়ায় এবং নমুনা পরীক্ষায় চিকিৎসকদের জন্য কোনো অগ্রাধিকার না থাকায় চিকিৎসক হিসেবে নিজের ও নিজের পরিবারের সদস্যদের কোভিড-১৯ পরীক্ষার নমুনা প্রদান করতে গিয়ে অনেককে পড়তে হচ্ছে বিপাকে।

তাই এ ভোগান্তি দূর করার লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের উদ্যোগে এবং স্বাস্থ্য অধিদপ্তর, সিভিল সার্জন অফিস, ঢাকা ও ব্র্যাক এর সহযোগিতায় করোনা লক্ষণযুক্ত চিকিৎসক ও চিকিৎসক পরিবারের সদস্যদের অগ্রাধিকার দিয়ে নমুনা সংগ্রহ শুরু হয়েছে।

সম্প্রতি কোভিড-১৯ পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য আনুষ্ঠানিকভাবে “জাতীয় কিডনী ইনষ্টিটিউট এবং হাসপাতাল, শেরে বাংলা নগর, ঢাকা”য় নমুনা সংগ্রহ শুরু করা হয়েছে। সেই সাথে, আজিমপুর স্কুল হেল্থ ক্লিনিকে স্থাপিত আরেকটি বুথের মাধ্যমে আগামী শনিবার থেকে নমুনা সংগ্রহ শুরু করা হবে বলে জানা গিয়েছে। তবে এ সুবিধা কেবলমাত্র করোনা আক্রান্ত চিকিৎসক, চিকিৎসকের স্বামী বা স্ত্রী, চিকিৎসকের বাবা-মা ও সন্তানদের বেলায় প্রযোজ্য হবে। এক্ষেত্রে, নমুনা প্রদানের জন্য একদিন পূর্বেই বুথ অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে হবে।

বুথ-১ঃ
জাতীয় কিডনী ইনষ্টিটিউট এবং হাসপাতাল,
শেরে বাংলা নগর, ঢাকা।

যোগাযোগঃ ডা. মো. শফিউল বাবুল,
সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন, নিকডু ও
সেন্ট্রাল কাউন্সিলর(ঢাকা), বিএমএ।

মোবাইল নম্বর: ০১৭১৬-১৭২০৭৩

বুথ-২ঃ
আজিমপুর স্কুল হেলথ ক্লিনিক, আজিমপুর, ঢাকা।
যোগাযোগঃ ডা. ফারুক মহসিন, এমওসিএস, ঢাকা।
মোবাইল নম্বর: ০১৭১৭-০৩১১৩৪

ফোকাল পার্সনের দায়িত্ব পালন করছেন:

ডা. মো. বাবরুল আলম
কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য,বিএমএ
ও সহযোগী অধ্যাপক,নিকডু

এবং

ডা. মো. জাবেদ
কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য,বিএমএ
ও ডিপিএম,এইচএসএম,স্বাস্থ্য অধিদপ্তর

বিএমএ’র এই প্রশংসনীয় উদ্যোগের ব্যাপারে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য(বিএমএ ও ডিপিএম, এইচএসএম, স্বাস্থ্য অধিদপ্তর) ডা. মো. জাবেদ বলেন,

“অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন(বিএমএ) এর সংগ্রামী সভাপতি ডা.মোস্তফা জালাল মহিউদ্দিন ও বিপ্লবী মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী স্যারের প্রতি সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) ও প্রধান সমন্বয়ক, করোনা কন্ট্রোল সেল, স্বাস্থ্য অধিদপ্তর, ডা. সমীর কান্তি সরকার, কনসালটেন্ট, স্বাস্থ্য অধিদপ্তর ও ব্র্যাক প্রতিনিধিদের প্রতি যাদের আন্তরিকতা ও সহযোগিতা পেয়েছি। ধন্যবাদ জানাই পরিচালক, জাতীয় কিডনী ইনষ্টিটিউট এবং হাসপাতাল, শেরে বাংলা নগর,ঢাকা ও বিএমএ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডা.মো: বাবরুল আলম ভাইকে। পরিশেষে, বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই যিনি শুরু থেকেই এবিষয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছিলেন ঢাকা জেলার সুযোগ্য সিভিল সার্জন ডা. মঈনুল আহসান স্যারকে।”

উল্লেখ্য, শুক্রবার ব্যতীত উল্লিখিত বুথ সমূহে প্রতিদিন সকাল ৯.৩০ থেকে ১২.৩০ পর্যন্ত নমুনা সংগ্রহ কার্যক্রম চলবে। এক্ষেত্রে প্রতি বুথে ৩০ টি করে নমুনা নেওয়া হবে প্রতিদিন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।