মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ · ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

৫০ লাখ রোগীর ডায়াবেটিক রেটিনোপ্যাথি পরীক্ষার সুযোগ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ৪:৪৫ · ২ মিনিটে পড়ুন
৫০ লাখ রোগীর ডায়াবেটিক রেটিনোপ্যাথি পরীক্ষার সুযোগ
লেখার আকার

২০ ফেব্রুয়ারি, ২০২০ 

ইনোভেশন প্লেস বাংলাদেশ এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির একটি বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ চলতি বছরের জানুয়ারিতে স্বাক্ষরিত এ চুক্তি অনুযায়ী বাংলাদেশ ডায়াবেটিক সমিতির নিবন্ধিত ৫০ লাখ রোগীর ডায়াবেটিক রেটিনোপ্যাথি (ডিআর) পরীক্ষা করবে ইনোভেশন প্লেস বাংলাদেশ৷

ইনোভেশন প্লেস বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা এবং সিইও নিউইয়র্কের Eye and Ear Infirmary,Icahn School of Medicine at Mount Sinai এর সহযোগী অধ্যাপক ড. আলাউদ্দীন ভূঁইয়া কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডায়াবেটিক রেটিনোপ্যাথি (ডিআর) স্ক্রিনিং সফটওয়্যার নির্মাণের নেতৃত্ব দিচ্ছেন৷ অত্যাধুনিক প্রযুক্তির এই টুলসের নিরীক্ষণ নির্ভুলতার পরিমাপ ৯৮ শতাংশ৷

বাংলাদেশে প্রায় এক কোটি ১০ লাখ লোক ডায়াবেটিস এ আক্রান্ত এবং এর একটি বড় অংশ ডায়াবেটিক রেটিনোপ্যাথি (ডিআর) সংশ্লিষ্ট অন্ধত্বের হুমকির মুখে রয়েছে৷ বর্তমানে প্রায় ২৭ শতাংশ ডায়াবেটিক রোগী বিভিন্ন ধরনের ডায়াবেটিক রেটিনোপ্যাথি (ডিআর) এ আক্রান্ত৷ (আইডিএফ এর রিপোর্ট অনুযায়ী আনুমানিক ২৯ লক্ষ ৭০ হাজার)

আক্রান্ত হওয়ার আগে বা শুরুতেই প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করে ডায়াবেটিক রেটিনোপ্যাথি (ডিআর) আক্রান্ত রোগীদের শতকরা ৯০ ভাগকে অন্ধত্ব থেকে রক্ষা করা যায়৷ তাই এ বিপুল সংখ্যক রোগীর স্ক্রিনিং এর জন্য প্রয়োজন নির্ভুল এবং কার্যকরী টুলস,যা রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এ সফটওয়্যার (myhealth TM) এর মধ্যে৷ এটি প্রাথমিক পর্যায়ের ডায়াবেটিক রেটিনোপ্যাথি (ডিআর) নিরীক্ষণ এবং প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম৷

নিজস্ব প্রতিবেদক/সজীব কুমার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।