মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬৩ অগ্রহায়ণ ১৪৩৩ · ৬ জমাদিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

৩৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি

Platformপ্রকাশ: ২০ নভেম্বর ২০১৯, ১:১১ · ২ মিনিটে পড়ুন
৩৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি
লেখার আকার

২০ নভেম্বর ২০১৯

গত ১৯ নভেম্বর ২০১৯ রোজ মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে ৩৯তম বিশেষ বিসিএসে উত্তীর্ণদের গ্যাজেট প্রকাশিত হয়েছে।

উক্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সহকারী সার্জন পদে সর্বমোট ৪২০৩ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ২৪০ জন চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছে এবার।

প্রজ্ঞাপনটির অনুচ্ছেদ ১ এ উল্লেখিত শর্তাবলী সমূহ পালন করার মাধ্যমে আগামী ৮ ডিসেম্বর পূর্বাহ্নেই “ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়” কর্তৃক নির্দেশিত/পদায়িত কার্যালয়ে যোগদানের জন্য নিয়োগপ্রাপ্তদের অনুরোধ করা হয়। এক্ষেত্রে, পরবর্তী নির্দেশনা ব্যতীত কোনো ব্যক্তি নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান করতে ব্যর্থ হলে তাঁর নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে বলেও উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩রা আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর প্রায় ৩২টি কেন্দ্রে অনুষ্ঠিত এই বিশেষ বিসিএস পরীক্ষায় ৩৭,৫৮৩ জন চাকরি প্রত্যাশী অংশ নেন।

পরীক্ষায় সর্বমোট ১৩,৭৫০ জন চিকিৎসক উত্তীর্ণ হন – যার মধ্যে সহকারী সার্জন পদে ১৩,২১৯ চিকিৎসক ও সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হন ৫৩১ জন চিকিৎসক। চূড়ান্ত ফলাফলে ৪৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন- সর্বমোট ৪৭৯২ জন চিকিৎসক নিয়োগের সুপারিশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

উত্তীর্ণ বাকি ৮৯৫৮ জন চিকিৎসককে নন-ক্যাডার হিসেবে রাখা হয়।

প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopa.gov.bd) তে প্রকাশ করা হয়েছে।

স্টাফ রিপোর্টার/ হৃদিতা রোশনী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।