মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
বিশেষ কলাম

হেপাটাইটিস ‘সি’ ভাইরাস আবিষ্কার করে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন ৩ গবেষক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৭ অক্টোবর ২০২০, ১০:২২ · ২ মিনিটে পড়ুন
হেপাটাইটিস ‘সি’ ভাইরাস আবিষ্কার করে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন ৩ গবেষক
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৭ অক্টোবর, ২০২০, বুধবার

হেপাটাইটিস ‘সি’ ভাইরাস আবিষ্কারের জন্য ২০২০ সালের চিকিৎসা বিজ্ঞানে একসঙ্গে নোবেল পুরস্কার পাচ্ছেন দুই মার্কিন গবেষক হার্ভে জে অল্টার, চার্লস এম রাইস এবং ব্রিটিশ গবেষক মাইকেল হিউটন। গত ৫ আগস্ট, ২০২০, সোমবার দুপুরের দিকে নোবেল কর্তৃপক্ষের তরফ থেকে একটি টুইটবার্তায় এ ঘোষণা দেয়া হয়।

ছবিঃ চিকিৎসা বিজ্ঞানে নোবেলজয়ী ৩ গবেষক।

তিন গবেষকের আবিষ্কারের ফলে রোগ মোকাবিলায় নতুন দিশা পেয়েছে বিশ্ব। পূর্বেই হেপাটাইটিস ‘এ’ এবং হেপাটাইটিস ‘বি’ ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছিল। কিন্তু বিশ্বের অধিকাংশ রক্তবাহিত হেপাটাইটিস আক্রান্তের ক্ষেত্রে প্রকৃত কারণ নির্ণয় করা যেত না। অবশেষে সেই রহস্যভেদ করে চিকিৎসা বিজ্ঞানে (মেডিসিন) নোবেল পেলেন হার্ভে জে অল্টার, চার্লস এম রাইস এবং মাইকেল হিউটন। তাঁদের সৌজন্যেই এতদিনে ক্রনিক হেপাটাইটিসের প্রকৃত কারণ বোঝা গেল।

জুরি বোর্ড থেকে জানানো হয়েছে,

“রক্তবাহিত হেপাটাইটিসের ফলে সিরোসিস ও পাকস্থলীর ক্যান্সারে ভোগেন সারা বিশ্বের অসংখ্য মানুষ। তিন গবেষকের আবিষ্কারের ফলে সেই রোগ মোকাবিলা এখন অনেকটাই সহজ হবে। সেই আবিষ্কারের ফলে রক্ত পরীক্ষা সম্ভবপর হয়েছে এবং বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জীবন বেঁচেছে।”

ছবিঃ নোবেল প্রাইজ বিজয়ী ৩ গবেষক।

তিন নোবেলজয়ীর গবেষণার ক্ষেত্র ব্যাখ্যা করে নোবেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে,

“রক্ত সঞ্চালন সংক্রান্ত পদ্ধতিগত গবেষণার মাধ্যমে মার্কিন গবেষক হার্ভে জে অল্টার একটি অজানা ভাইরাসকে চিহ্নিত করেছেন। যা ক্রনিক হেপাটাইটিসের মূল কারণ। ব্রিটিশ গবেষক মাইকেল হিউটন আবার সেই নয়া ভাইরাসের জেনোমকে পৃথক করেছেন। যে ভাইরাসের নাম হেপাটাইটিস ‘সি’। অন্যদিকে, অল্টারের দেশের অপর গবেষক চার্লস এম রাইস চূড়ান্ত প্রমাণ দিয়েছে। তা থেকে প্রমাণিত হয়েছে যে হেপাটাইটিস ‘সি’ নিজেই হেপাটাইটিস ছড়াতে পারে।”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।