শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে হান্ড্রেড এইটি থ্রি

প্ল্যাটফর্ম নিউজ, ৭ অক্টোবর ২০২০, বুধবার 
ডা. শুভদীপ চন্দ

বাঙালি শিক্ষিত মেয়েগুলো কেমন অদ্ভুত ধরনের। তারা শীতল প্রকৃতির; সহজে কোনো কিছুর দিকে ঘাড় ফেরায় না, বিশ্বাসও করে না। কিন্তু একবার যদি কিছু মাথায় ঢুকে যায়, কিছুকে সত্য বলে ধরে নেয়- সে সত্য থেকে আর স্খলিত হয় না। ফেসবুক টাইম লাইনে এরকম আকষ্মিক বিপ্লব আর দেখি নি। আজ সকাল থেকে সবাই তার প্রোফাইল পিকচার কালো অন্ধকারে ঢেকে দিয়েছে। না এদেশে এরকম পৈশাচিক ঘটনা বিরল, না তারা খুব সমাজ সচেতন। কিন্তু ওই- পারমাণবিক বোমার চেন রিএকশনের মতো সব একসাথে রেগে গিয়েছে!

ছবি – প্রতীকী

পারমাণবিক বোমা আবিস্কারের একদম সূচনা লগ্নে যখন মানুষ কেবল ধারণা করছে এরকম কিছু বানানো সম্ভব, তখন নোবেলজয়ী জার্মান বিজ্ঞানী ওয়াল্টার নেস্ট একবার মন্তব্য করেছিলেন- ‘পৃথিবীটা এক বড় বারুদ স্তুপের উপর বসানো আছে। ঈশ্বরকে ধন্যবাদ দেশলাই কাঠিটার সন্ধান কেউ জানে না।’ আজ সকালে লগইন করার পর থেকে এ কথাই মনে হচ্ছে। আমরা ছেলেরা ঈশ্বরকে আরেকবার ধন্যবাদ দিতে পারি। আমাদের জীবনের দেশলাইকাঠি যে মেয়েদের কাছে সংরক্ষিত আছে সে তারা জানে না- এই রক্ষে!

বাইবেল মতে নারীর তৈরি পুরুষের পাঁজর থেকে। তখন সন্তান দানে পুরুষের সৃজনশীল শক্তিকেই শুধু মর্যাদা দেয়া হতো। তারপর ১৮২৭ সালে স্তন্যপায়ীদের ডিম আবিস্কারের পর এরকম ধারণা পাল্টে যায়। যদিও প্রাচীন খ্রিস্টিয় ও ইহুদি মতে ঈশ্বরের এক মাতৃ-প্রকৃতির দিক আছে। গ্রীক ভাষায় যাকে বলা হতো ‘সোফিয়া’। তবে আমাদের মেয়েদের প্রতি আমাদের সমাজের যে দৃষ্টিভঙ্গি এর পেছনে ধর্মগুলোও কম দায়ী নয়। যেকোনো নারী অধিকার বিষয়ক লেখায় এ কথা বলতেই হবে।

গত দুইদিন ঘুরে বেড়ালাম ঢাকা শহর। মহাখালী, কারোয়ান বাজার, কমলাপুর, মতিঝিল, নীলক্ষেত, ঢাকেশ্বরী মন্দির। সুস্পষ্টভাবে দেশে এখন দুই ধারার স্রোত পাশাপাশি অবস্থান করছে। একদিকে প্রচণ্ড সতর্ক- টাইট মাস্ক পরছে, একটু পরপর স্যানিটাইজার ব্যবহার করছে। বড় হ্যান্ডমেড বোতল নিয়ে সব শুদ্ধ করছে। অন্যদিকে ভ্রুক্ষেপহীন জনতা। যারা বিশ্বাস করে সবাইকে নিয়ে ঈশ্বরের আলাদা প্ল্যান আছে। তারা কোভিড নিয়ে বিন্দুমাত্র উদ্বিগ্ন নন। শ্রেণীবৈষম্য এ সমাজে অত্যাধিক। সব ইস্যুতেই।

কোভিড সাথে ডেঙ্গু কেস এখন বাড়ছে। নতুন স্টাডি বলছে ভর্তি রোগীর প্রতি পাঁচ জনে চার জনের নিউরোলজিকাল সিম্পটম ডেভেলাপ করেছে। বেশি করছে ৬৫ বছর ঊর্ধ্বদের। ডোনাল্ড ট্রাম্প পরপর তিনদিন সিম্পটম ফ্রি থেকে হোয়াইট হাউজে ফিরে গেছেন। এখন সারাবিশ্ব ভ্যাক্সিন বন্টন নিয়ে ভাবছে। কোভিডসহ জীবন ধারণ করতে হবে মেনে নিয়েছে সবাই। ভারতে নতুন কেস অনেক কমে এসেছে। সম্ভবত তারা তাদের চূড়া অতিক্রম করে ফেলেছে। WHO সহ সবাই চেষ্টা করছে সনাক্তকরণ দ্রুত ও সহজ করতে। বাংলাদেশ কী চাচ্ছে বলা মুশকিল। শুরুর সিরিয়াসনেস এখন নেই। অন্য আর পাঁচটি রোগের মতই করোনার মোকাবেলা চলছে। সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি দুই বাঙলার প্রধানতম অভিনেতা। বয়স পঁচাশি। এরচেয়ে বড় দুঃসংবাদ আর হয় না।

নোবেল পুরস্কার ঘোষিত হচ্ছে। আমাদের আগ্রহ নেই। আমরা জানি শান্তিতে দয়া পরবশ হয়ে না দিলে আমরা পাবো না। চিকিৎসা শাস্ত্রে নোবেল দেয়া হয়েছে হেপাটাইটিস সি ভাইরাসের ফিজিয়োলজি আবিস্কারে, পদার্থে কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণায়। গত বছর গিয়েছিলো বিগব্যাং গবেষণায়। সব আমেরিকা, ইংল্যান্ড, জার্মান বিশ্ববিদ্যালয় পেল। আমরা কোথায়?

১৯১৯ সাল। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। বিজ্ঞানী রাদারফোর্ডের ডাক পড়েছে যুদ্ধ মিটিংয়ে। না গেলে রীতিমতো যুদ্ধাপরাধ। সরকারি অর্ডার, পাত্তাই দিলেন না রাদারফোর্ড। পরের দিন কৈফিয়ত তলব করতে গেল সামরিক অফিসাররা। রাদারফোর্ড তখন ল্যাবরেটরিতে। সেদিন তিনি যা বলেছিলেন তা নাকি এখনও ঝুলানো আছে কেমব্রিজ ল্যাবরেটরিতে। ‘টক সফটলি প্লিজ’!

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।