শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে হান্ড্রেড এইটি টু

প্ল্যাটফর্ম নিউজ, ৬ অক্টোবর ২০২০, মঙ্গলবার
ডা. শুভদীপ চন্দ

কেবল ক্রসফায়ার, মৃত্যুদণ্ড, দ্রুত গ্রেফতার, মোমবাতি প্রজ্বলন যথেষ্ট নয় ধর্ষণ বন্ধ করার জন্য। প্রয়োজন হলিস্টিক এপ্রোচ। দরকারে একটি জাতীয় কমিটি গঠন করা যেতে পারে। সে কমিটি সবকিছু নিয়ে সুপারিশ করবে যেন ভবিষ্যতে একটি ধর্ষণও না হয়। সে বৈবাহিক ধর্ষণ কিংবা আসুরিক ধর্ষণ।

সবকিছু নিয়ে আবার ভাবা উচিত। শিক্ষা, পরিবারের ভূমিকা, বক্তৃতা বা ওয়াজে কথাবার্তা, ফেসবুকে ফান পেজ, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, দ্রুত বিচার, প্রচলিত আইন, শাস্তি- সবকিছু নিয়েই।

ছবি – প্রতীকী

মোটা দাগে দেখলে এ দেশের নারীরা গণতান্ত্রিক রাজনীতিসহ সবকিছুতেই নেতৃস্থানীয়। এই যে দেশে এখন করোনা পরিস্থিতি- তারও নেতৃত্বে একজন নারী। প্রশাসন, বিচার বিভাগ, হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানে অসংখ্য নারী কাজ করছেন। ক্লাসের ফলাফল বলেন বা বিসিএস- যোগ্যতাবলে এক দুই তিনে সবসময় নারী। কিন্তু খুব কী ভাগ্যের উন্নতি ঘটছে? উপজেলা পর্যায়ে বিশ বছর বয়সেই একজন নারী দুই তিন বাচ্চার মা হয়ে যাচ্ছেন। ঘরে ঘরে নারী নির্যাতন অসংখ্য। আর এসব এক দুই ঘটনা যে সামনে আসছে সেগুলো প্রকৃত দৃশ্যের কিছুই না। এদেশে মূল ধর্ষন হয় চোখ দিয়ে আর কথায়। বন্ধুমহলে অশ্লীল শব্দ বলা এখনো ‘স্মার্টনেস’। নারীর পোশাক নিয়ে প্রশ্ন তোলা বা ইউটেরাসকে নিজের সম্পত্তি মনে করা এখানে ‘যুক্তিবাদ’। জুনিয়র বা অধস্তন কোনো মেয়েকে জবরদস্তি প্রপোজ করা ‘পুরুষত্ব’। সুযোগের অভাবে ধর্ষক হয় নি বা ভদ্রবেশী ধর্ষক হিসেবে নিলে এ জাতির কম্বল লোম শূন্য।

সবার আগে শিক্ষার উপর জোর দেয়া প্রয়োজন। একজন মেয়েকে কারো অমুক তমুক ভাবার আগে ‘কেউ’ বলে ভাবতে পারার শিক্ষা পেতে হবে। আমরা সে জনপদের অংশ যে জনপদ নিয়ে তুলসীদাস বলে গেছেন ‘শুড়িখানা ভর্তি লোক। লোকজন গিয়ে গিয়ে মদ কিনছে, ওদিকে দুধওয়ালাকে বাড়ি বাড়ি গিয়ে ধন্না দিতে হয় দুধ বেচার জন্য’। প্লেটো দুই আড়াই হাজার বছর আগে যে আদর্শ রাষ্ট্রের কল্পনা করে গেছেন সেখানে বলেছেন ‘যে রাষ্ট্র মেয়েদের শিক্ষিত করে না, প্রশিক্ষণ দেয় না, সে রাষ্ট্র সে লোকের মতো যে তার শুধু ডান হাতকেই কাজে লাগাতে শিখেছে’। আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করতে পারলে এক দুই অসুর মেরে জনপদ অসুর শূন্য করা যাবে না। অসুরের রক্ত ভূমিতে পড়া মাত্রই সেখানে নতুন অসুর জন্ম নিচ্ছে।

আসুরিক মানসিকতা আগে টার্গেট করতে হবে। মা দুর্গা মা কালীর হাতে আগে ত্রিশূল তুলে দিয়ে তারপর পূজা করার প্রয়োজন নেই। ত্রিশূল বিহীন দূর্গা কালীকে সম্মানের চোখে দেখার আবহাওয়া তৈরি করতে হবে।

…

ঈশ্বর মাটি দিয়ে প্রথম পুরুষ তৈরি করলেন। তারপর তার বাম পাশের এক পাঁজরের হাড় দিয়ে নারী তৈরি করলেন। তিনি চাইলেই পায়ের হাড় বা মাটি দিয়ে নারী তৈরি করতে পারতেন। কিন্তু তা করেন নি। কারন তিনি দুইয়ের মাঝে সম্পর্ক স্থির করে দিয়েছেন। নারীর অবস্থান সমপর্যায়ে হৃদয়ের পাশে।

এখানে ”না” শব্দের অর্থ না হোক যেকোনো সম্পর্কের ক্ষেত্রে। এ ‘না’ -য়ের সম্মান যেন ব্যক্তি, পরিবার, গোষ্ঠী, সমাজ, রাষ্ট্র রক্ষা করে- কমিটি এমনভাবে ভবিষ্যত বিনির্মাণে সুপারিশ করবে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।