বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

সরকার আগাম অর্থ দিয়ে টিকা সংগ্রহ করছে – ডা. সায়েদুর রহমান

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

টিকাদান কর্মসূচিতে কোনো স্থবিরতা নেই এবং সরকার আগাম অর্থ দিয়ে টিকা সংগ্রহ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান। তিনি বলেন, সরবরাহে কিছু সমস্যা থাকলেও, সরকার আগাম অর্থ দিয়ে টিকা সংগ্রহ করছে এবং কর্মসূচিতে কোনো ব্যত্যয় ঘটেনি।

আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইউনিসেফ ও স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

এ সময় তিনি বলেন, ১৯৮০ সালে টিকাদানের হার ছিল ৮০ শতাংশ, এখনও তাই আছে। এটি বাড়েওনি আবার কমেওনি। এই মূহুর্তে জরুরি ভিত্তিতে সরকারের পক্ষ থেকে ইপিআই-এর টিকা ক্রয় করা হয়েছে। সায়েদুর রহমান আরো বলেন, ইউনিসেফ বিশ্ব বাজার থেকে আমাদেরকে টিকা ক্রয় করে দেয়। তাদেরকে আগাম টাকা দিতে হয়। সরকারের নিজস্ব তহবিল থেকে আমরা আগাম টাকার ব্যবস্থা করে রেখেছি। আগামী বাজেটের আগেই ইউনিসেফকে টাকা পরিশোধ করা হবে। এই কর্মসূচিতে কোনো ব্যত্যয় ঘটবে না।

দ্রুত সময়ের মধ্যে ঘাটতি পূরণ করা হয়েছে জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী বলেন, দুই/একটি সপ্তাহে টিকা সরবরাহ করতে সমস্যা হচ্ছে। অভাব যেখানে থাকে, সেখানে দুই/তিন সপ্তাহের মধ্যে ঘাটতি পূরণ করা হয়। আশা করি, এই ঘাটতিও কমে আসবে। জেলা থেকে উপজেলায় ভ্যাকসিন যায়, সিরিয়াল অনুযায়ী মাসের পর মাস যায়। সেটা না গেলে, মনে হবে ভ্যাকসিন নেই। কিন্তু ভ্যাকসিনের অভাবে টিকা দেয়া যায়নি, এ রকম হয়নি। ৪৫ লাখের জায়গায় ৪০ জন টিকা নাও পেতে পারে।

এ ক্ষেত্রে চ্যালেঞ্জ তুলে ধরে ডা. সায়েদুর বলেন, আগামীতে ভ্যাকসিনের চ্যালেঞ্জ দুটি। একটি হলো- শহর এলাকায় ও বয়সের। স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন ও পৌরসভার অগ্রাধিকারের তালিকায় টিকাদান প্রয়োগ নেই। এটা পরিকল্পনাগত ভাবে ঠিক হয়নি। টিকাদানের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নিরাপদ। আর সকল বয়সের মানুষের টিকা দেওয়াটা খুবই কঠিন। এটিও সফলভাবে করার জন্য চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, টিকাদানে ফান্ড বিশাল। মধ্যম আয়ের দেশ হওয়ার কারণে প্রচুর পরিমাণে অর্থ দিতে হচ্ছে। সরকার নাগরিকদের টিকা নিশ্চিতে পুরোপুরি অঙ্গিকারাবদ্ধ। জনবল দেওয়া, অর্থ দেওয়া, অবকাঠামো- সবকিছুই সরকার করবে। তবে মানুষের সহযোগিতা এবং অংশগ্রহণ প্রয়োজন। কোথাও কোথাও কম আর বেশি টিকা প্রয়োগ করা যায়। যিনি টিকা পেয়েছেন, তিনি যেন কৃতজ্ঞতা বশত অন্য আরেকজনকে টিকা নিতে উৎসাহিত ও সহযোগিতা করেন।

একই অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, আমরা বাজেটকে সমুন্নত করার চেষ্টা করছি। আপনারা জানেন ওপি (অপারেশন প্ল্যান) বন্ধের পথে বা বন্ধ হয়ে যাচ্ছে। এর মাঝে আমরা ৪৬২ কোটি টাকা সমন্বয় করেছি। অনেক জায়গায় ভ্যাকসিন নাই। আমরা তা সমাধানের চেষ্টা করছি। আমাদের ট্রান্সপোর্ট ও লোড-আনলোডে কিছু সমস্যা ছিল। আমাদের কিছু গাড়ি অব্যবহৃত ছিল। সেগুলো একটিভ করা হয়েছে।

তিনি বলেন, আমরা ভ্যাকসিনেশন করছি কিন্তু সময় মতো করছি না। ফলে সেই বয়সে সেই শিশুটা অনিরাপদ, সেটাকে ভ্যাকসিনেশনের পর্যায়ে আনা যাবে না। অতিমাত্রার আত্মতৃপ্তির ঢেকুর তুলে সমস্যার সমাধান হবে না।

জন্ম নিবন্ধনের উপর গুরুত্ব আরো করে তিনি বলেন, শিশু যেখানেই জন্মগ্রহণ করুক, তার বার্থ রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে। এটি করা গেলে, সময় মতো ভ্যাকসিনেশন করা সম্ভব।

ডা. আবু জাফর আরো বলেন, জনবলের ক্ষেত্রে আমাদের ঘাটতি আছে। কিন্তু যে জনবল আছে, সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারছি কি না- তা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি যারা সেবা নেবে, তাদেরও সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, ইউনিসেফের রিপ্রেজেন্টেটিভ মিস রানা ফ্লাওয়ার্স, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর ও ইপিআই-এর ঊর্ধ্বতন কর্মকতা ও দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।