মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

দৈনিক ২৫০ জন রোগী দেখার পাশাপাশি ৪টি পদ একাই সামলাচ্ছেন একজন চিকিৎসক!

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ৬:৪১ · ২ মিনিটে পড়ুন
দৈনিক ২৫০ জন রোগী দেখার পাশাপাশি ৪টি পদ একাই সামলাচ্ছেন একজন চিকিৎসক!
চিকিৎসা সেবা দিচ্ছেন বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আলমগীর হোসেন।
লেখার আকার

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

জরুরি, আবাসিক, বহির্বিভাগে দৈনিক ২৫০-৩০০ জন রোগীর চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি আবাসিক মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার, ইমার্জেন্সি মেডিকেল অফিসারসহ ৪টি পদ একাই সামলাচ্ছেন একজন চিকিৎসক! এমন চিত্রের দেখা মিলেছে হবিগঞ্জের ৫০ শয্যাবিশিষ্ট বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে!

চিকিৎসা সেবা দিচ্ছেন বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আলমগীর হোসেন।

অমানুষিক পরিশ্রমে মানবিক চিকিৎসা সেবা দেয়া এ চিকিৎসকের নাম আলমগীর হোসেন। তিনি মূলত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার। কিন্তু চিকিৎসক সংকট থাকায় ৪টি পদ তিনি একাই সামাল দিচ্ছেন।

এই অমানুষিক সেবার বিষয়ে ডা. আলমগীর হোসেন প্ল্যাটফর্মকে বলেন, দৈনিক বহির্বিভাগে গড়ে ৩০০-৩৫০ জন রোগী হয়। তবে রবি, বুধ ও বৃহস্পতিবারে অন্যদিনের তুলনায় বেশি রোগী হয়। আমি দৈনিক সর্বনিম্ন হলেও ২০০ রোগী দেখি। পাশাপাশি আমাকে দৈনিক সকাল, দুপুর, রাত তিন শিফটে ডিউটি করতে হয়।

চিকিৎসক সংকটের মধ্যে সেবা দিতে গিয়ে কোন সমস্যায় পড়তে হয় কী-না জিগ্যেস করলে তিনি প্ল্যাটফর্মকে জানান, “ওয়ার্কলোডটা অতিরিক্ত, এটাই মূল সমস্যা। পাশাপাশি জনবল সংকট থাকার কারণে একসাথে অধিক রোগী আসলে সবার তাড়াহুড়ো থাকে। এজন্য প্রতিনিয়ই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কিন্তু দেরি হলেও আমার করার কিছু থাকে না, চিকিৎসা সবাইকে দিতে হয় এবং আমরা সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করি।”

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের ১৭টি পদের মধ্যে ১৪টিই শূন্য। শিশুদের জন্য জুনিয়র কনসালট্যান্ট আছেন মাত্র একজন এবং সার্জারির জন্য আছেন মাত্র একজন সহকারী সার্জন। গাইনি বিভাগের কোনো চিকিৎসক না থাকায় চিকিৎসা সেবা দিচ্ছেন নার্স। পাশাপাশি কয়েকজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টও কখনো কখনো রোগী দেখেন বলে নিশ্চিত হওয়া গেছে। এ স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জন না থাকায় দন্তচিকিৎসা দিচ্ছেন শ্যামল দেবী নামে একজন ডেন্টাল টেকনোলজিস্ট!

এভাবেই প্রতিদিন তিনজন চিকিৎসক দিয়েই বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় ৩০০ থেকে ৩৫০ জন মানুষের চিকিৎসা চালাতে হচ্ছে। এ উপজেলায় প্রায় আড়াই লাখ মানুষের বসবাস।

এ বিষয়ে বিস্তারিত জানতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল্লাহ হেল মারুফ ফারকীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।