দৈনিক ২৫০ জন রোগী দেখার পাশাপাশি ৪টি পদ একাই সামলাচ্ছেন একজন চিকিৎসক!
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ জরুরি, আবাসিক, বহির্বিভাগে দৈনিক ২৫০-৩০০ জন রোগীর চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি আবাসিক মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার, ইমার্জেন্সি মেডিকেল অফিসারসহ ৪টি পদ একাই সামলাচ্ছেন একজন চিকিৎসক! এমন চিত্রের দেখা মিলেছে হবিগঞ্জের ৫০ শয্যাবিশিষ্ট বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে! অমানুষিক পরিশ্রমে মানবিক চিকিৎসা সেবা দেয়া এ চিকিৎসকের নাম আলমগীর হোসেন। তিনি মূলত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার।…