মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসকসহ শূণ্য পদ ২০৬ টি!

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

চিকিৎসকসহ প্রতিটি ক্ষেত্রেই জনবল সংকটে এক বছরের অধিক সময় অতিক্রম করছে নাটোর ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতাল। ১০০ শয্যার হাসপাতাল বিবেচনা করলেই শূণ্যপদ  ৫৯টি। আর ২৫০ শয্যার জনবল এখনো পদায়ন হয়নি। ২৫০ শয্যার বিবেচনায় শূন্য পদের সংখ্যা ২০৬।

হাসপাতালের নথি বলছে, নাটোর জেলার প্রধান এই হাসপাতালে ১০০ শয্যার কম জনবল থাকলেও প্রতিদিন গড়ে দেড়শোর অধিক রোগী ভর্তি থাকেন। বহিঃবিভাগে প্রতিদিন গড়ে চিকিৎসা গ্রহন করেন ৮১৬ জন।

২৫০ শয্যার হাসপাতালে জনবল অভাবে বিদ্যমান মেডিসিন, শিশু, গাইনী, অর্থোপেডিক্স বিভাগের সাথে পূর্নাঙ্গ কার্ডিওলজি, নেফ্রলজি, রেডিওলজি এন্ড ইমেজিং, চক্ষু, ডেন্টাল, ইএনটি, ট্রমা এবং চর্ম ও যৌন বিভাগ চালু করা সম্ভব হচ্ছে না। সম্ভব হচ্ছে না নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইডিইউ) কার্যক্রম চালু করা।

অন্যদিকে ১০০ শয্যা বিবেচনায়, ৫৯টি শুন্য পদের মধ্যে গাইনী বিভাগের সিনিয়র কনসালটেন্ট, প্যাথলজি ও ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের জুনিয়র কনসালটেন্ট, মেডিকেল অফিসার, প্যাথলজিস্ট, ইএমও এবং নার্সিং সুপারভাইজারের একটি করে পদ, মিডওয়াইফ এর ছয়টি পদ, সহকারী নার্সের ছয়টি পদসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর আরো ৩৮টি পদ শূন্য রয়েছে।

২০২৩ সালের ২৬ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ১০০ শয্যার নাটোর আধুনিক সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং বর্ধিত শয্যার সেবা কার্যক্রম চালুকরণের প্রশাসনিক অনুমোদন প্রদান করে। কিন্তু এক বছরের অধিক সময় অতিক্রান্ত হলেও ২৫০ শয্যার হাসপাতালে নতুন জনবল পদায়ন করা হয়নি।

দেশের জনসংখ্যা এবং গুণগতমানের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মন্ত্রণালয় ২৫০ শয্যার হাসপাতালের জন্যে ৩৮৮ টি পদের আদর্শ জনবল কাঠামো প্রণয়ন করেছে। নতুন জনবল কাঠামোতে নিওনেটোলজি, নেফ্রলজির সাথে ইউরোলজি, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, ল্যাবরেটরি মেডিসিন, এ্যানেসথেসিওলজি এন্ড পেইন মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, ল্যাবরেটরি মেডিসিন, ফরেসনিক মেডিসিন, সাইকিয়াট্রিক অনকোলজি,অফথালমোলজি, বার্ণ এন্ড প্লাষ্টিক সার্জারি বিভাগও অন্তর্ভূক্ত রয়েছে।

হাসপাতালের পুরনো ভবনের সাথে সাত তলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হলেও জনবলের সংকটে ভবনের রক্ষণাবেক্ষন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা দুরূহ হয়ে পড়েছে। অবশ্য গত বুধবার (১৮ ডিসেম্বর) বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় একশ’ কর্মীর স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মাধ্যমে নতুন ভবনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফিন গণমাধ্যমে জানান, “জনবল পদায়নের সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আশাকরি খুব দ্রুত নতুন জনবল পদায়নের মাধ্যমে চিকিৎসা সেবা প্রাপ্তির ক্ষেত্রে নাটোরবাসীর কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হবে।”

প্ল্যাটফর্ম/

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।