মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

বিসিএসে চিকিৎসকদের বয়স বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে মানববন্ধন ৫মে

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ মে ২০২৫, ১২:৪৫ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

বিসিএসের আবেদনে চিকিৎসকদের জন্য বয়সসীমা বৃদ্ধি, পরীক্ষা পদ্ধতি ও পিএসসির কাঠামোগত সংস্কারসহ চার দফা দাবিতে আগামী ৫ মে সারাদেশে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন চিকিৎসকরা। তাদের অভিযোগ, স্বাস্থ্যখাতে এখনো বৈষম্য ও অবহেলা বিদ্যমান।

বুধবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কার্যালয়ে বাংলাদেশ মেডিকেল কমিউনিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

বক্তারা বলেন, অন্যান্য ক্যাডারে বয়সসীমা দুই বছর বাড়ানো হলেও বিসিএস স্বাস্থ্য ক্যাডারে এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অথচ এমবিবিএস ডিগ্রির পাশাপাশি এক বছর ইন্টার্নশিপের কারণে চিকিৎসকদের কর্মজীবনে প্রবেশ করতে গড়ে তিন বছর বেশি সময় লাগে।

তারা আরও বলেন, দেশে চিকিৎসকের ঘাটতি থাকা সত্ত্বেও নিয়মিত বিসিএস না হওয়ায় অনেক যোগ্য চিকিৎসক বেকার থাকছেন এবং বয়স পেরিয়ে যাচ্ছে। এতে ব্যক্তিগত ক্ষতির পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদেরও অপচয় হচ্ছে। বর্তমানে বিসিএস প্রক্রিয়া শেষ হতে দীর্ঘ সময় লাগায় স্বাস্থ্যসেবায় নেতিবাচক প্রভাব পড়ছে বলেও তারা উল্লেখ করেন।

বিএমসির চার দফা দাবি হলো-

১. অতিদ্রুত বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বয়সসীমা দুই বছর বৃদ্ধি করে ৩৪ বছর করা।

২. পরীক্ষা পদ্ধতি সংস্কার এবং ছাত্রদের প্রস্তাবিত পিএসসি সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা।

৩. বিশেষ বিসিএসে উল্লেখযোগ্য সংখ্যক ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া।

৪. বিসিএসের সম্পূর্ণ কার্যক্রম এক বছরের মধ্যে সম্পন্ন করা এবং প্রতি বছর চাহিদা অনুযায়ী ন্যূনতম এক থেকে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।