মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

শুরু হল চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের শুভযাত্রা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪০ · ২ মিনিটে পড়ুন
শুরু হল চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের শুভযাত্রা
লেখার আকার

“সকলের সমন্বয়ে, স্বাস্থ্যসেবা ঘরে ঘরে” এই স্লোগানকে সামনে রেখে এক আড়ম্বরপূর্ণ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে গত ৩ সেপ্টেম্বর যাত্রা শুরু হল চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন সিএমএসএ’র।

চুয়াডাঙ্গার সকল মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন বাংলাদেশ মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম. তৌহিদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রাকিবুল ইসলাম লিটু এবং অধ্যাপক ডা. ছানোয়ার হোসেন। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডায়মণ্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী দিলীপ কুমার আগারওয়ালা। আরও উপস্থিত ছিলেন ডা. শাফিউল কাবির জিপু, ডা. ফকির মোহাম্মদ, ডা. বেলাল উদ্দীন, ডা. মুস্তাকুর রহমান জোয়ার্দার, ডা. শাফিউজ্জামান সুমন সহ চুয়াডাঙ্গা জেলার সনামধন্য চিকিৎসকবৃন্দ।
FB_IMG_1504593282175
চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ভবনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজ থেকে উপস্থিত ছিলেন ১০৩ জন মেধাবীমুখ৷ যাদের সার্বক্ষণিক কর্মচঞ্চল্যতায় মুখরিত ছিল পুরো অনুষ্ঠান৷
FB_IMG_1504593287582
শ্রদ্ধেয় অতিথিবৃন্দ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক মুল্যবান বক্তব্য প্রদান করেন এবং চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের যে কোন প্রয়োজনে তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সর্বশেষে সংগঠনের আহ্বায়ক ইয়াসির আরাফাত মালিকের সমাপনী বক্তব্য এবং মধ্যাহ্ন ভোজ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।