শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ও স্বাস্থ্যঝুঁকি

06Myanmar-master768

যুদ্ধ কিংবা জাতিগত দাঙ্গা একটি মানবিক বিপর্যয়। দিনশেষে তাতে মানুষই মরে। গত কিছুদিন ধরে মায়ানমারে রোহিংগা সম্প্রদায় ও সরকার পক্ষের সংঘাতে প্রচুর মানুষ পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশে আসছে। তাই সমস্যাটি এখন শুধু মায়ানমারে সীমাবদ্ধ নয়, বাংলাদেশ এতে অনিচ্ছাকৃতভাবে হলেও জড়িয়ে গেছে। বাংলাদেশের তাদের সাহায্য করা উচিত কি উচিত নয় সে প্রসঙ্গে না যেয়ে বরং একটু ভিন্ন আঙ্গিকে বলি, সেটা হলো স্বাস্থ্যঝুঁকি।

 

সমতল ভূমি এবং ইমিউনাইজেশন পলিসি খুব শক্ত হওয়ায় বাংলাদেশে ভ্যাক্সিন প্রতিরোধযোগ্য রোগের প্রকোপ কম। আমরা পোলিওমুক্ত হয়েছি ২০১৪ সালে। কিন্তু মায়ানমারে অবস্থা এমন নয়।

পোলিওসহ, ডিপথেরিয়া, হেপাটাইটিস, মিজেলস, মামপস, হুপিং কফ ইত্যাদি রোগের ক্ষেত্রে ভ্যাকসিন কভারেজ রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলে ৭০-৮০%। সুতরাং অনুপ্রবেশকারীদের অনেকেই এই রোগ নিয়ে আসছেন। তারা যদি নির্দিষ্ট ক্যাম্পে থাকেন তাতে ঝুকি কিছুটা কমে। তবে যারা লোকালয়ে ছড়িয়ে পড়ছেন তাদের মাধ্যমে রোগ ছড়ানোর ঝুঁকি অনেক।

 

 

তাই সীমান্ত উপকূলবর্তী যে সকল এলাকায় রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে এবং আরো যে সকল এলাকায় এই অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে সে সকল অঞ্চলে সতর্ক অবস্থায় রয়েছে আমাদের স্বাস্থ্য বিভাগ।

 

বিশেষ করে শিশুদের অনেক সংক্রামক রোগ যা আমরা ইতিমধ্যেই নির্মূল করেছি বা নির্মূল করার দ্বারপ্রান্তে  পৌঁছে গেছি। এই অনুপ্রবেশের কারনে সেখানে  সকল রোগের প্রাদুর্ভাব বা পুনঃসংক্রমণ এর সম্ভাবনা তৈরী হতে পারে।

A Rohingya refugee girl carries a baby inside a refugee camp in Sitwe, in the state of Rakhine, Myanmar March 4, 2017. Picture taken March 4, 2017.  REUTERS/Soe Zeya Tun - RTX313NW
এ ধরনের অনাকাঙ্খিত কোন পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেজন্য স্বাস্থ্য বিভাগ বদ্ধপরিকর ও অগ্রীম সতর্ক অবস্থানে রয়েছে।

– ইতিমধ্যেই টেকনাফ, উখিয়া, নাইক্ষ্যংছড়ি সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যান্য সীমান্তবর্তী এলাকার উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাদের মাধ্যমে বিশেষ টিম গঠন করে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ইমিউনাজেশন কার্যক্রম শুরু করা হয়েছে। আর সিভিল সার্জনগণ স্টেশনে অবস্থান করে বিষয়টি তদারকি করছেন।

– স্থানীয় মাঠ কর্মীরা ইতিমিধ্যেই নিবন্ধিত ও অনিবন্ধিত শিশুদের সনাক্তকরণ কার্যক্রম শুরু করেছেন।

 

ভ্যাক্সিনেশন ও চিকিৎসাঃ

আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা ও সমীক্ষার ভিত্তিতে আমরা এইসব শিশুদেরকে ২ টি ভ্যাক্সিন (যথাঃ ১। ওপিভি – ওরাল পোলিও ভ্যাক্সিনঃ ২ ফোঁটা এবং ২। এমআর ভ্যাক্সিন – হাম ও রুবেলা ভ্যাক্সিন) এবং এর সাথে ভিটামিন এ ক্যাপসুল (১ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য – ১ লক্ষ ইউনিটের নীল ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়স পর্যন্ত ২ লক্ষ ইউনিট এর লাল ক্যাপসুল) দেবার সিদ্ধান্ত নিয়েছি এবং তা বিতরন শুরু হচ্ছে।

 

– উপকূলবর্তী এ সকল এলাকায় ভ্যাক্সিন ও ঔষধের যথেষ্ট মজুদ নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রীয় ভান্ডারকে প্রস্তুত ও সতর্ক রাখা হয়েছে।

– ইতিমধ্যেই এই সব এলাকার স্বাস্থ্য কর্মীদের ছুটি সীমিত করা হয়েছে এবং সমন্বয় সভার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বেশ কিছু উন্নয়ন সহকর্মী সংগঠন এ ব্যাপারে সহায়তা করছেন। International Organization for Migration Bangladesh এর হয়ে চিকিতসকদের সোশাল মিডিয়া গ্রুপ প্ল্যাটফর্ম এডমিন Dr. Tasnuba Nourin প্রচন্ড নিরাপত্তা ঝুঁকির মাঝেও টেকনাফে কাজ করছেন। তিনি সহ সকল চিকিতসক ও স্বাস্থ্যকর্মীদের জানাই অশেষ শ্রদ্ধা।

 

 

এ সংক্রান্ত যে কোন তথ্য জানতে / জানাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বাতায়নের বিশেষ নম্বরটি আপনাদের জন্য ২৪ ঘন্টা খোলা থাকবে। নম্বরটিঃ ‘১৬২৬৩’ (মনে রাখুন এক_বাষট্টি_তেষট্টি)। স্বাস্থ্য বাতায়নে ফোন করে রোগের চিকিৎসা, বিবরণ ও যে কোন স্বাস্থ্য জিজ্ঞাসার উত্তর পাওয়া যাবে।

এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের নম্বরে (০১৭৫৯-১১৪৪৮৮) এ বিষয়ে যোগাযোগ করতে পারেন।

যে কোন ধরনের সংক্রমণ প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সকলের সহযোগিতা একান্ত কাম্য।

সেবা নিন, সুস্থ থাকুন।

 

 

তথ্যসূত্র: ডাঃ রাজীব দে সরকার
সম্পাদনায় ঃ ডাঃ মারুফুর রহমান অপু
ছবি ঃ NEW YORK TIMES

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।