রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

শিউলীফুল – ডা.আল্ – আফরোজা সুলতানা

প্ল্যাটফর্ম সাহিত্য সপ্তাহ -১৯

” শিউলীফুল ”

লেখকঃ ডা.আল্ – আফরোজা সুলতানা
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ  (সিওমেক)
২০১১-১২

চশমার কাচ টা আলতো করে ঘসে নিয়ে আবার চোখে পড়লেন জব্বার সাহেব।
চারপাশ টা কি আসলেই ঘোলাটে?
নাকি চশমার কাচ ঘোলা তা ঠাহর করতে পারছেন না।
চোখ পিটপিট করে তাকিয়ে বুঝলেন ঘোলাটে জিনিস গুলো আসলে কুয়াশা।
শীত তাহলে চলেই এল!
চাদর টা আরেকটু ভাল করে জাপটে নিলেন গায়ে।

কোথা থেকে যেন হাসনা হেনা র তীব্র গন্ধ এসে নাকে লাগল। এক মুহূর্ত যেন সুগন্ধ টা উনার চারপাশে এসে থমকে রইল।
উনি প্রায় ই বারান্দায় এসে বসলে সুগন্ধ টা পান। কিন্তু গাছটা কোথায় আজো ও বের করতে পারলেন না।
গাছটা খুব সম্ভবত লাগিয়েছিল শিউলি নাকি হাস্নাহেনা?।
ছিঃ ছিঃ! নিজের বউ এর নাম ই উনি মনে করতে পারছেন না!!
বয়সের ভারে ইদানীং আর কিছু ই মনে থাকছে না। কিছুক্ষন ভাবার পর মনে হল নাহ শিউলী ই হবে ওর নাম। শিউলী ফুলের মত ই কি কোমল ছিল মেয়েটা।
সাদামাটা চেহারা, বিশেষ কিছু না কিন্ত যখন বড় বড় চোখ মেলে ঘোমটার ফাকে দিয়ে তাকাত তখন উনার মনেহত ডুবে যাচ্ছেন কোন এক অতল জলের গভীরে।
অনন্তকাল ধরে এভাবেই ডুবতে চান।
অদ্ভুত অদ্ভুত শখ ছিল মেয়েটার। তারমধ্যে একটা ছিল হরেক রকম ফুলের গাছ লাগানো।
ঘুরতে ভালবাসত। কথা ছিল তাকে নিয়ে দেশ বিদেশ ঘুরবেন জব্বার সাহেব।
কিন্তু হুট করে একদিন কাউকে কিছু না বলে অজানা দেশে পাড়ি জমাল মেয়েটা।
খুব বেশি কি অভিমান ছিল তার?
হয়ত বা। জব্বার সাহেব তাকে সময় দিতে পারতেন না।
মেয়েটা সারাদিন বাসায় বসে তার জন্য অপেক্ষা করত। কিভাবে তার দিন কাটত শুধু সেই জানে!
প্রথম প্রথম চঞ্চল কিশোরী দের মত ছিল সে।
তার যে বিয়ে হয়েছে, সংসার করতে হবে সেটা বোঝার মত মন তখন ও তইরি হয়নি।
সারাদিন শুধু ছুটাছুটি আর খিলখিল করে হাসত।
জব্বার সাহেব মুগ্ধ হয়ে দেখতেন সেই সব ছেলে মানুষী।
আর ভাবতেন এই বাচ্চা বউ কবে বড় হবে!
বাড়ির মুরুব্বিরা শিউলীর দস্যিপনা নিয়ে কথা শুনাতে শুরু করলে উনি শিউলী কে নিজের কাছে নিয়ে এলেন।
ভাল ই দিন যাচ্ছিল তাদের।
কিন্তু আস্তে আস্তে শিউলীর দস্যিপনা কমে গেল।
চারদেয়ালের মাঝে বন্দী শিউলী বোধহয়
খাচায় আটকে থাকা পাখির মত ছটফট করত।
তারপর একদিন অভিমানে খাচা ছেড়ে পালাল।
জব্বার সাহেব তাকে বলতেও পারলেন না কত ভাল বাসেন, আটকাতেও পারলেন না। তার আগেই……
এসব ভাবতে ভাবতেই আবার তীব্র গন্ধটা নাকে এসে লাগল।
কিন্তু কি অদ্ভুত ব্যাপার।
গন্ধ টা আসলে এখন মনেহচ্ছে
হাসনাহেনা র না, শিউলী ফুলের।

জব্বার সাহেবের চোখ ছলছল করে উঠল
আবার চশমারকাচ ঘোলাটে হয়ে যাচ্ছে…
তিনি ধরা গলায় ডেকে উঠলেন
“শিউলী, ও শিউলী…
আমার চশমাটা মুছে দাও তো! ?

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।