শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

অস্তিত্ব – ডা. শ্রাবণী

প্ল্যাটফর্ম সাহিত্য সপ্তাহ -২৪

“অস্তিত্ব”

লেখকঃ —-শ্রাবণী
ইন্টার্ন চিকিৎসক,
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।
সেশনঃ২০১২-১৩

সেদিন ছিল এডমিশন নাইট।সারারাত রোগীর এত চাপ ছিল যে দুচোখের পাতা এক করার কোনো সময়ই পাচ্ছিলাম না।ইন্টার্নশীপ বলে কথা।এই ডাক পড়ছে অপারেশন থিয়েটারে,একটা অপারেশন শেষ হতে না হতেই আবার ডাক পড়ছে লেবার রুমে।তবে কাজ করতে আমার ভালই লাগছিল।বিশেষ করে ডেলিভারি করানোর পর বাচ্চার কান্নার আওয়াজ শুনতে।হোক সেটা নরমাল ডেলিভারি কিংবা সিজার।
বাচ্চাগুলোর প্রতি কেমন জানি একটা টান অনুভব করতাম। কি হবে তার নাম,কি লেখা আছে তার ভাগ্যে, আমার হাত দিয়ে যার জন্ম!!আবার বাচ্চাগুলি যখন অকারণে চুপ করে থাকত,অক্সিজেন সিপিআর দিয়েও জেদ ভাঙানো যেতনা তাদের,তখন মনে হত কি জবাব দিব আমি তার মায়ের কাছে?ডাক্তাররা যে বড় অসহায়, নিয়তির কাছে!!
সেদিন রাতের ঘটনাটা ছিল আমার জন্য এক নতুন অভিজ্ঞতা।প্রায় দৌড়াতে দৌড়াতে লেবার রুমে ঢুকলাম।রোগীর নাম ছিল দোলেনা।হঠাৎ করে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়েছে ওর।অক্সিজেন দেয়া হয়েছে কিন্তু ততক্ষণে বাচ্চার হৃদপিণ্ড খুব দুর্বল হয়ে পড়েছে।মায়ের প্রসব ব্যাথা থাকায় বাচ্চা ডেলিভারি করাতে কোনো সমস্যা হল না আমার।পৃথিবীতে আসা মাত্রই সে কি কান্না তার!! চল্লিশ সপ্তাহের বাচ্চা বলে কথা।”যাক্,বাচ্চাটাকে বাঁচানো গেল”- এই বলে যখন আমি প্লাসেন্টা বের করতে যাব,তখন হঠাৎই আমার হাত চেপে ধরল দোলেনা।বিড়বিড় করে সে কি যে বলল আমি ভাল বুঝতে পারলাম না।
দোলেনার বাচ্চাটা তখনও খুব কাঁদছিল।হয়ত সে বুঝতে পেরেছিল মা তাকে ছেড়ে চলে যাচ্ছে।হয়ত মাকে বিদায় দিতে তার খুব কষ্ট হচ্ছিল।
রাত তিনটার সময় আমি দোলেনার ডেথ সার্টিফিকেট লিখলাম।মৃত্যুর কারণ হিসেবে লিখলাম পালমোনারি এমবোলিজম।তারপর অনেক দিন পার হয়ে যায়। বছরখানেক তো হবেই। এর মধ্যে জন্ম মৃত্যুর খেলা খেলতে খেলতে আমাদের ইন্টার্নশীপও শেষ হয়। একদিন রাতের কথা।কি জানি একটা স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেল।বাইরে তখন প্রচণ্ড জোরে বজ্রপাত হচ্ছিল। এরই মাঝে মনে হল কে জানি আমাকে ডাকছে।খুব সাবধানে পা ফেলে আমি ঘরের বাইরে গিয়ে দাঁড়ালাম।আওয়াজটা আরও স্পষ্ট হল। –“ডাক্তার আপা, আমার বাচ্চাটাকে বাঁচান, ডাক্তার আপা।”
ক্রমাগত বেজেই চলেছে সেই অশরীরী কণ্ঠস্বর।ভয়ে আমার হাত পা কাঁপছিল।কণ্ঠে দৃঢ়তা এনে বললাম- “কে আপনি?”
–” আমাকে চিনতে পারছেন না? আমি দোলেনা।”
— “কে দোলেনা? কোন দোলেনা?”
— “ঐ যে সেদিন আপনাকে বলে গেলাম আমার বাচ্চাটাকে দেখতে।”
–“কে আপনার বাচ্চা? আমি কেন তাকে দেখতে যাব?”
এরপর আর সেই কণ্ঠস্বর শুনতে পাইনি।দৌড়ে রুমে এসে শুয়ে পড়লাম।
ঘুম ভাঙে পরদিন বেলা বারটায়।প্রথমেই মনে পড়ে আগের রাতের ঘটনাটার কথা। আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না সেটা স্বপ্ন নাকি সত্যি।হঠাৎ মনে পড়ে গেল লেবার রুমে দোলেনা নামের এক মহিলার মৃত্যুর কথা।তবে কি সেই দোলেনাই এই দোলেনা? রহস্যের সমাধান করতে দ্রুত রেডি হয়ে হসপিটালে গেলাম।লেবার রুমের পুরনো রেকর্ড ঘাঁটলাম।অনেক দোলেনার ভিড়ে সেই দোলেনাকে খুঁজে পেলাম।ঠিক দুই বছর আগে রাত তিনটায় দোলেনা মারা গিয়েছিল।
“কি হচ্ছে এসব আমার সাথে”– নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না।হসপিটাল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দোলেনার স্বামীর নাম আর ঠিকানা খুঁজে বের করলাম।
“এর একটা সমাধান আমার আজই করা চাই।”
চলে গেলাম ফুলপুর। জনাব সেলিম কে খুঁজে পেতে আমার খুব একটা বেগ পেতে হল না।তিনি সেখানকার নামকরা ব্যবসায়ী।উনার বাড়িতে গিয়ে যা বুঝতে পারলাম তা সত্যিই দুঃখজনক।রেহানা সেলিমের দ্বিতীয় স্ত্রী,যিনি কিছুতেই দোলেনার সন্তানকে নিজের সংসারে রাখতে চান না।সেদিনের সেই ছোট্ট মেয়েটার জন্য মায়ায় আমার বুকটা ভরে উঠল।আমি থাকতে কেন তার স্থান অনাথ আশ্রমে হবে? সেদিনই আমি ছুটকিকে আমার সাথে নিয়ে আসি।আস্তে আস্তে ও বড় হতে থাকে আমার সন্তান হিসেবে।ওকে নিয়ে আমার সংসারে কোনো সমস্যা হয়নি। এভাবেই কেটে যায় ষোলটি বছর।
আজ ছুটকির আঠারতম জন্মদিন।সেই আনন্দে আমার দুচোখে জল এল।ছুটকিকে দেখে কান্না লুকানোর চেষ্টা করলাম।কিন্তু পারলাম না।
–” কাঁদছ কেন মা?”
–” কই,কাঁদছি না তো।”
–” তাহলে চল কেক কাটব।”
–” চল্ তবে।”
রাত বারোটা এক মিনিটে আমরা কেক কাটলাম।প্রতি বছরেরর মত এবারও কোথা থেকে যেন একটা মিষ্টি হাওয়া এসে গায়ে লাগল আমাদের।
–“দেখেছ মা, এবারও প্রকৃতি আমায় উইশ করতে ভুলেনি।”
ছুটকির মুখে কথাটা শুনে হঠাৎ চমকে উঠি আমি।

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।