মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

রাজধানীতে দুই চিকিৎসকের মৃত্যু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৩ মে ২০১৪, ৬:০৩ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ২নম্বর নিউ বেইলি রোডের একটি ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে তানিয়া রশিদ (৩৫) নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার স্বামীর নাম ডা. মাসুদ রেজা খান রহমান। মৃত ডাঃতানিয়া বেসরকারি হাসপতাল পপুলার ও মেডিনোভায় কর্মরত ছিলেন।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম এটিএন টাইমসকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। তবে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তানিয়ার মামাতো ভাই খালিদ হোসন শাহিন জানান, বিকালে বাসার ছাদে ফোনে কথা বলছিলেন তানিয়া। হঠাৎ এ ঘটনা ঘটে।

এদিকে গতকাল সোমবার রাজধানীর নিউ মার্কেট থানার এলিফ্যান্ট রোড এলাকা থেকে কাজী নওমী শিহাব (২৬) নামে এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে নিউ মার্কেট থানা পুলিশ। বেলা ১টার দিকে নিউ মার্কেট থানার এলিফ্যান্ট রোড সংলগ্ন কনকর্ড ইম্পেরিয়ালের একটি ফ্ল্যাট থেকে শিহাবের লাশ উদ্ধার করা হয়েছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেন ওই থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান।
পরে তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।
নওমী শিহাব বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইন্টার্ন শেষ করে ব্র্যাক ইউনিভার্সিটি পাবলিক হেলথে মাস্টার্স এ পড়াশোনা করতো। তার বাবার নাম কাজী নজরুল ইসলাম।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।