দেশের বিভিন্ন যায়গায় চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে ও সাম্প্রতিক সময়ে হাসপাতালে হামলা ও ভাংচুড়ের প্রতিবাদে চিকিৎসকেরা ১৪ মে দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত শাহবাগে মানববন্ধন করেন। কেন্দ্রীয় বি এম এ এর আয়োজনে এ মানববন্ধনে চিকিৎসকেরা কর্মক্ষত্রে নিরাপত্তার জোর দাবি তোলেন। এছাড়াও হামলাকারীদের গ্রেফতার এবং দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
চিকিৎসক নেতারা বলেন, এভাবে চলতে থাকলে চিকিৎসার সুষ্ঠু পরিবেশ হতে বঞ্চিত হবে পুরো দেশবাসী। এছাড়াও আরেকটি সূত্র জানায়, ইদানিং হৃদরোগ, কিডনী রোগ সহ নানার বিষয়ে উন্নতির ফলে ভারত বা অন্যান্য দেশে বাংলাদেশ থেকে রোগী যাওয়া অনেক কমেছে। এজন্য একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশের স্বাস্থ্যব্যাবস্থার প্রতি অনাস্থা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে মিডিয়ার অপপ্রচার চালাচ্ছে। তবে সবার মুখে একটাই দাবি ছিলো, কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা বিধান করা হোক এবং প্রয়োজনবোধে এর জন্য আইন প্রয়োগ করা হোক। নাহলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় ধ্বস নামা সময়ের ব্যাপার মাত্র।
রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত
২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…
অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল
১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…