বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ইমার্জেন্সি ছাড়া মমেকহা’তে সব চিকিৎসা সেবা দেয়া বন্ধ!

Official_Monogram_Of_MMC

আজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আবার তুলকালাম কান্ড ঘটেছে। খবরঃ বাচ্চা এক রোগী মেনিনজাইটিস (মস্তিষ্ক ঝিল্লিতে প্রদাহ) অথবা এনকেফালাইটিস (মস্তিষ্কে প্রদাহ) নিয়ে ভর্তি হয়েছিল পেডিয়াট্রিক ওয়ার্ডে। এমনিতেই মেনিনজাইটিস বা এনকেফালিটিস ভয়াবহ রোগ; এদের মর্টালিটি প্রায় ৩০-৩৫ ভাগ; অর্থাৎ ১০০ তে ৩০ থেকে ৩৫ জন বাচ্চা মারা যায় চিকিৎসা পাবার পরেও। তো গতকাল ভর্তি হওয়া বাচ্চাটা আজকে সকালে মারা যায়। বাচ্চা মাররা যাবার পর থেকে রোগীর গার্জিয়ান অভিযোগ করে ইনজেকশন দেয়ার পর বাচ্চা মারা যায়। যেই ইনজেকশন দেয়া হয়েছিল তার নাম সেফট্রায়াক্সোন। এইটা দেয়ার কারনে রোগী মারা যাবার কোন কারণ নেই। এইটা দেয়ার কারনে যদি রোগী মারা যায় তাহলে বাংলাদেশ মানুষ শূন্য হয়ে যাবে। এত কমন ব্যবহৃত এন্টিবায়োটিক এইটা।রোগীর লোকের পরিচিত ৫০/৬০ জন লোক এসে হাসপাতালে তান্ডব বইয়ে দেয়; ওয়ার্ড ভাংচুর করে; ডাক্তারদের আটকে রাখে। আর বাকি রোগীর লোকজন কোথায় এদের থামাবে বান ঠান্ডা করার চেষ্টা করবে। তা না তারাও তাদের সাথে গলা মেলানো শুরু করে। এই হাসপাতালে ডাক্তার থাকে না; ৮ টা বেজে গেলো আমার রোগীকে এখনো ডাক্তার দেখে নাই; এই না সেই না। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগে ভুল চিকিৎসায় নাকি বাচ্চা মারা গেছে, সাংবাদিকদের এমন উস্কানির জের ধরে এলাকার ও রোগীর লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তারা পুলিশের উপস্থিতিতেই কর্মবিরতিতে থাকা ও কালো ব্যাচ ধারনকারী ডা:দের মানববন্ধনে হামলা চালায় এবং ভাংচুর করে, আহত হয় অনেকেই। এমতাবস্থায় ময়মনসিংহ বিএমএ সভাপতি ডা: রফিক স্যার ও সাধারন সম্পাদক ডা:মতিউর রহমান ভূইয়া হাসপাতালের সকল বিভাগ বন্ধের ঘোষনা দিয়েছন হামলাকারিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা না নেয়া পর্যন্ত। তারপরেও ক্রিটিকাল রোগির কথা বিবেচনা করে ইমার্জেন্সী খোলা রাখতে বলেছেন। মমেকহা-এ অবস্থানরত ডা:, ছাত্র ছাত্রী সবাইকে ডা:দের বিরুদ্ধে এই আচরনের প্রতিবাদের আন্দোলনে সামিল হবার জন্য অনুরোধ করা হচ্ছে, সাথে সকল মেডিকেলে একযোগে আন্দোলনের জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।

মমেকহা’র দ্বিতীয়, তৃতীয় শ্রেনীর কর্মকর্তারাও এই আন্দোলনের সাথে একাত্ত্বতা ঘোষনা করেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে দোষী ব্যক্তি গ্রেফতার না হওয়া পর্যন্ত ইমার্জেন্সি ছাড়া হাসপাতালের সব চিকিৎসা সেবা দেয়া বন্ধ থাকবে। কিন্তু স্যাররা যদি প্রাইভেট প্র্যাকটিস বন্ধ না করে তাহলে এই সিদ্ধান্ত কতটুকু ফলপ্রসু হবে তাও দেখার বিষয়। আসলে হাসপাতালে ধর্মঘট না ডাকার পক্ষে আমরা সর্বদাই, কারণ- হাসপাতালে ধর্মঘট ডাকলে সাধারণ গরীব রোগীদের ভোগান্তি হয়। কিন্তু, আজ আমরা এমন ধর্মঘটে যেতে বাধ্য হচ্ছি।

লিখেছেনঃMostafizur Rahman Topu ও Himel Biswas

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on “ইমার্জেন্সি ছাড়া মমেকহা’তে সব চিকিৎসা সেবা দেয়া বন্ধ!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।