মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে লাঞ্চনার শিকার কর্তব্যরত চিকিৎসক,চিকিৎসক সমাজের প্রতিবাদ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৬, ৫:৩৫ · ২ মিনিটে পড়ুন
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে  লাঞ্চনার শিকার কর্তব্যরত চিকিৎসক,চিকিৎসক সমাজের প্রতিবাদ
লেখার আকার

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে লাঞ্ছনার শিকার হয়েছেন চিকিৎসক আবু সাদাত রিজন।

তিনি জানান,  গতকাল বুধবার জরুরী বিভাগে নাইট ডিউটি পালন কালে রাতে সাড়ে ১০টার দিকে একজন নাক দিয়ে অনবরত রক্ত ঝড়া রোগীর চিকিৎসা করছিলেন। এ সময় এক  ব্যাক্তি তাকে এসে বলে জরুরী বিভাগে একজন রোগী দেখতে হবে। তিনি তাকে এই রোগীটা দেখে আসছেন বলে জানায়। ১ মিনিট পর জরুরী বিভাগের কক্ষে প্রবেশ করতেই উক্ত ব্যাক্তি ক্ষিপ্ত হয়ে তাকে শার্টের কলারে ধরে চড় তাপ্পড় ও লাথি মেরে লাঞ্ছিত করে। আমি বিষয়টি তাৎক্ষনিক আর এম ও সহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছি।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আর এম ও ডাঃ মোস্তাফিজুর রহমান জানান, আমি সি সি টিভিতে ঘটনাটি দেখেছি। এখানে ডাক্তারের কোন গাফেলতি নেই। পেশাগত দায়িত্ব পালন কালে তাকে মারধর কোন ভাবেই মেনে নেয়া যায় না। আমরা বিএমএ ও স্বাচিবের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে এ ঘটনার প্রতিবাদে এবং চিকিৎসকদের নিরাপত্তার দাবীতে অনির্দিষ্টকালের জন্য প্রতিদিন ২ ঘন্টা করে কর্ম বিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছি।

জেলা  স্থানীয় সাংসদ ও উপমন্ত্রীর প্রতিনিধি পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন শেখ বলেন, এখানে ডাক্তাররা এসেছে জনগনকে চিকিৎসা সেবা দিতে, মার খেতে নয়। কয় দিন পর পর তাদেরকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনা বর্তমান সভ্য সমাজে কোন ভাবেই কাম্য হতে পারে না।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, বিএমএ এর কার্যকরি সদস্য ডা: জুলফিকার লেনিন’র সহায়তায় আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন তারা।

তথ্য ঃ  এ কে এম আব্দুল্লাহ,নেত্রকোনা নিউজ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

৭টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।