বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

যেভাবে চিনবেন বিদেশী ভুয়া বিশ্ববিদ্যালয় ও ডিগ্রী

ইন্টারনেটের এই দুনিয়ায় আজ অনেক কিছুই ফেইক বা ভুয়া; যেমন – ভুয়া নিউজ, ভুয়া জার্নাল, ভুয়া কনফারেন্স, ভুয়া ডিগ্রী এবং নতুন সংযোজন ভুয়া ইউনিভার্সিটি ! আর এইসব ভুয়া পণ্যের সবচেয়ে বড় শিকার হচ্ছে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর কোমলমতি শিক্ষার্থীরা।
ইদানিং বাংলাদেশের ডাক্তারদের পাবলিক হেলথ এবং অন্যান্য রিসার্চমূলক সাবজেক্টগুলোর প্রতি আগ্রহকে পুঁজি করে বাইরের কিছু নামসর্বস্ব ইউনিভার্সিটি ভুয়া ডিগ্রী দিয়ে বেড়াচ্ছে। কিন্তু কিভাবে বুঝবেন যে এটি একটি নামসর্বস্ব ইউনিভার্সিটি?
ওই ইউনিভার্সিটির ওয়েবসাইট এ গেলে এত এত ইনফরমেশন এর ভিড়ে কোনটা সঠিক আর কোনটা মিথ্যা তা চেনা খুবই দুস্কর! তাই নিচের কয়েকটি সহজ বিষয় লক্ষ্য করলেই আপনি সনাক্ত করতে পারবেন কোনটি ভুয়া ইউনিভার্সিটি এবং অবভিয়াসলি ভুয়া ডিগ্রী।

১. আমার জানা মতে অধিকাংশ ফেইক ইউনিভার্সিটিই USA বা UK এর হয়ে থাকে। কারণ তাহলে আপনি নামের পাশে সুন্দর করে USA বা UK লাগাতে পারবেন (ঘানার কোনো ইউনিভার্সিটি তে নিশ্চয়ই আপনি টাকা দিয়ে লিখবেন না pom Ghana!) এবং এই সব দেশের অধিকাংশ জিনিসই আমরা ভালো বলে গ্রহণ করে নেই, বিচার বিবেচনা না করেই। তাই ওরাও এই সুযোগ কাজে লাগায়. ফেইক ইউনিভার্সিটি চেনার জন্য আমাদের প্রথম লিটমাস টেস্ট হচ্ছে ওদের ওয়েবসাইট এড্রেস।
USA এর সকল রেজিস্টার্ড ইউনিভার্সিটির ওয়েবসাইট এড্রেস শেষ হয়ে .edu দিয়ে; যা UK এর ইউনিভার্সিটির ক্ষেত্রে .ac.uk কোনো ক্ষেত্রেই এর বিন্দুমাত্র রদবদল হবেনা। এমনকি .edu.com ও নয়! এর বাইরে সবকিছুই ফেইক এড্রেস!

২. ওই সব ইউনিভার্সিটি দাবি করে যে ওদের এই লাইসেন্স আছে ওই accredation আছে ইত্যাদি ইত্যাদি। এবং ওদের ওয়েবসাইট এ এইগুলোর অনেক সার্টিফিকেট ও দিয়ে থাকে ওরা। আমার কথা হলো বাংলাদেশে যদি নীলক্ষেতে সবকিছু ডুপ্লিকেট বানানো যায়, তাহলে ওরা কেন বাইরে বসে এইগুলো বানাতে পারবেনা!!! ওদের ডকুমেন্ট আর সার্টিফিকেট এর দুষ্ট চক্রে পা দিবেন না দয়া করে।

৩. “শুধুমাত্র কোম্পানির প্রচারণার জন্য ৩০০ টাকার এনার্জি বাল্ব মাত্র ১০০ টাকায়” – এই মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করে এই সব ফেইক ইউনিভার্সিটি। তারা বিভিন্ন সেমিনার বা ওয়ার্কশপ এর আয়োজন করে এবং সেখানে বলে আজকে রেজিস্ট্রেশন করলেই 10,000 ডলারের কোর্স ফীতে আপনাকে ৭৫% স্কলারশিপ দিয়ে ২৫০০ ডলার করে দেয়া হবে। অথবা আপনার প্রোফাইল এত এত ভালো যে এডমিশন কমিটি মুগ্ধ হয়ে আপনাকে পুরোটাই ফ্রি করে দিচ্ছে!!! মনে রাখবেন এই ক্ষেত্রে আপনি হচ্ছে মুরগি এবং আপনাকে দেখিয়ে আরো অনেক মুরগি ধরবে ওরা।দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের অনেক রেপুটেড ইনস্টিটিউশনগুলো এইসব সাদা চামড়ার লোক ইংলিশে যাই বলে তাকে বেদবাক্য মেনে নিয়ে এইসব সেমিনার, ওয়ার্কশপএর আয়োজন করে দেয়, না বুঝেই….

৪. ওরা আপনাকে বলবে কোর্স তা অনলাইন এবং ক্যাম্পাস এ গিয়ে করতে হবে। প্রথম এক বা দুই সেমিস্টার অনলাইন হবে এবং এরপর আপনি USA বা UK তে গিয়ে বাকি কোর্স করবেন। কিছু সত্য হচ্ছে এইসব ফেইক ইউনিভার্সিটির কোনো ক্ষমতা নেই আপনাকে ভিসার ব্যবস্থা করে দেয়ার। তাই তারা পরবর্তীতে বলবে এক কাজ করো তুমি এই সেমিস্টারগুলো ও দেশে করো; আমরা অনলাইন এ এসাইনমেন্ট বা প্রেসেন্টেশন নিয়ে নেবো।

সকলের প্রতি অনুরোধ রইলো যে দয়া করে এইসকল প্রতারণায় পা দিবেন না। এই সব ডিগ্রী আপনার কোনো কাজেই আসবেনা।

….
ডা. সাজেদুর রহমান শাওন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।