শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বয়স থামানোর প্রোটিন আবিষ্কারের দাবি জাপানি গবেষকদের!

শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৪

বয়সজনিত রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমন এক ধরনের প্রোটিন আবিষ্কার করেছেন গবেষকেরা। প্রোটিনটির নাম হলো—হেক্সোকাইনেজ ডোমেন কনটেইনিং ১ (এইচকেডিসি১)। বার্ধক্যের কারণে ক্ষতিগ্রস্ত কোষীয় অঙ্গানুগুলোকে পরিষ্কার করতে সাহায্য করবে এ প্রোটিন।

এসব কোষীয় অঙ্গানুগুলো ভেতরে থেকে গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে। শরীরের কোষের বুড়িয়ে যাওয়া থামিয়ে দেওয়ার মাধ্যমে তারুণ্য ধরে রাখার কৌশল নির্ধারণে এই গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমনটাই দাবি এ প্রোটিন আবিষ্কারকদের!

এমন দুটি কোষীয় অঙ্গানু হলো—মাইটোকন্ড্রিয়া এবং লাইসোজম, যা যথাক্রমে কোষে শক্তি উৎপাদন এবং স্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করে। এগুলোর ক্ষতি হলে বয়সজনিত বহু রোগ হয়। যার মধ্যে পার্কিনসন, আলঝেইমার, হান্টিংটন ডিজিজ এবং অ্যামাইোট্রফিক লেটারাল স্কলেরোসিস (এএলএস)–এর মতো নিউরোডিজেনেরেটিভ রোগগুলো অন্তর্ভুক্ত। মাইটোকন্ড্রিয়া এবং লাইজোসোম দুটি অঙ্গানুগুলো রক্ষা করতে সাহায্য করবে এইচকেডিসি১। ইউরোনিউজ নামের জাপানের পত্রিকার বরাতে এমনটাই জানা গেছে।

এই গবেষণাটি পরিচালনা করেছেন জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের এবং অন্যান্য মেডিকেল স্কুলের বিজ্ঞানীরা। সম্প্রতি ‘প্রোসিডিংনস অব দা ন্যাশনাল অব সায়েন্সেস’ জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে।

নারা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ও গবেষক শুহেই নাকামুরা বলেন, “এইচকেডিসি ১ এর কার্যকারিতা পরিবর্তন করা সেলুলার সেনসেশান প্রতিরোধে সহায়তা করতে পারে, যা বয়স বৃদ্ধির এবং বয়সজনিত রোগগুলোর সঙ্গে সম্পর্কিত।”

উল্লেখ্য, সেলুলার সেনেসেন্স হলো—একটি প্রাকৃতিক কোষীয় প্রক্রিয়া, যেখানে কোষগুলো আর বিভাজিত হয় না এবং তাদের স্বাভাবিক কার্যক্ষমতা বন্ধ হয়ে যায়।

গবেষকেরা বলেছেন, সেলুলার সেনসেশান প্রতিরোধের মাধ্যমে মানুষের বয়স বৃদ্ধির প্রক্রিয়া ধীর করা এবং বয়সজনিত রোগগুলোর বিরুদ্ধে লড়াই করা সম্ভব হতে পারে।

গবেষণায় এইচকেডিসি১–এর আরও একটি সম্ভাব্য প্রভাবও চিহ্নিত করা হয়েছে, যা ফুসফুস এবং লিভার ক্যানসারের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে।

নাকামুরা আরও বলেন, “অনেক বয়সজনিত রোগের জন্য দায়ী সেলুলার সেনেসেন্স প্রক্রিয়া, যার মধ্যে নিউরোডিজেনারেটিভ রোগ, হৃদ্রোগ, ফাইব্রোসিস এবং শারীরিক দুর্বলতা রয়েছে। তাই এইচকেডিসি ১ এর কার্যকারিতা এই রোগগুলোকে প্রতিরোধ করতে সহায়ক হতে পারে।”

মাইটোকন্ড্রিয়া কোষের জন্য শক্তি উৎপাদন করে। এগুলো ক্ষতিগ্রস্ত হলে সেগুলো অপসারণ করা উচিত, যাতে কোষটি বাঁচতে পারে। নিউরোডিজেনারেটিভ রোগগুলো তখন ঘটে, যখন ক্ষতিগ্রস্ত মাইটোকন্ড্রিয়া কোষে জমা হতে থাকে।

ক্ষতিগ্রস্ত মাইটোকন্ড্রিয়া অপসারণের প্রক্রিয়া নামকরণ করা হয়েছে ‘মাইটোফ্যাগি’, যা পিংক ১ এবং পারকিন নামক প্রোটিনগুলোর মাধ্যমে ঘটে।

মাইটোকন্ড্রিয়া ক্ষতিগ্রস্ত হলে সেগুলো কোষ থেকে অপসারণের জন্য এইচকেডিসি১–এর সঙ্গে এবং ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ইবি (টিএফইবি) নামক প্রোটিনের মিথস্ক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আরও দেখেছেন যে, এইচকেডিসি ১ কমিয়ে দেওয়া হলে লাইজোসোমের মেরামতের প্রক্রিয়া ব্যাহত হয়।

নাকামুরা বলেন, ‘এইচকেডিসি ১ মাইটোকন্ড্রিয়াতে অবস্থান করে এবং এটি লাইজোসোমের মেরামতের জন্যও গুরুত্বপূর্ণ। মাইটোকন্ড্রিয়া এবং লাইজোসোম একে অপরের সঙ্গে ভিডিএসি নামক প্রোটিনের মাধ্যমে যোগাযোগ করে। এই ভিডিএসি প্রোটিনের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করে এইচকেডিসি ১। মাইটোকন্ড্রিয়া-লাইসোজোম সংযোগ এবং লাইসোজোম মেরামতের জন্য অপরিহার্য এই যোগাযোগ।’

গবেষকেরা জানান, মাইটোকন্ড্রিয়া এবং লাইজোসোমের রক্ষণাবেক্ষণের বিষয়টি নিয়ে আগে তেমনভাবে গবেষণা করা হয়নি। তবে এই নতুন আবিষ্কারটি অঙ্গাণুগুলোর পরস্পর সম্পর্ক এবং তাদের গুরুত্ব সম্পর্কে একটি নতুন দৃষ্টিকোণ উপস্থাপন করেছে।

প্ল্যাটফর্ম/

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।