শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ক্যান্সার কোষকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর প্রযুক্তি আবিষ্কারের দাবি দক্ষিণ কোরিয়ার

সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

ক্যান্সার চিকিৎসায় একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন দক্ষিণ কোরিয়ার গবেষকেরা। এই প্রযুক্তিতে ক্যান্সার কোষগুলোকে মেরে ফেলার পরিবর্তে সেগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারবে বলে দাবি করেছেন তারা।

কোরিয়ান বায়োমেডিকল রিভিউ’র বরাতে জানা যায়, গত সোমবার (১৬ ডিসেম্বর) কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএআইএসটি) জানিয়েছে, “কেমিক্যাল এবং ব্রেন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক চো কাং-হিউনের নেতৃত্বে একটি গবেষক দল নতুন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এই প্রযুক্তি কোলন ক্যান্সারের কোষগুলোকে মেরে ফেলার পরিবর্তে তাদের অবস্থা পরিবর্তন করে কোলন কোষগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে।”

বর্তমানে প্রায় সকল ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির মাধ্যমে ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করা হয়। তবে এই প্রক্রিয়ার সীমাবদ্ধতার মধ্যে উল্লেখযোগ্য হল— ক্যান্সার কোষগুলো প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারে এবং একইসাথে স্বাভাবিক সুস্থ কোষও ধ্বংস হতে পারে।

ক্যান্সার কোষ স্বাভাবিক কোষের মতোই থাকে। তবে এদের বৃদ্ধি এবং বিভাজন ঘটে অনিয়ন্ত্রিতভাবে। মানুষের শরীর অসংখ্য কোষ দিয়ে গঠিত, যেগুলো নির্দিষ্ট সময় পর মারা যায় এবং পুরোনো কোষের জায়গায় নতুন কোষের জন্ম হয়। সাধারণত কোষগুলো একটি নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করে। তবে ক্যান্সারের ক্ষেত্রে এই কোষগুলোর বিভাজন ঘটে অনিয়ন্ত্রিতভাবে, যার ফলে শরীরে টিউমার বা মাংসপিণ্ড সৃষ্টি হয়। এগুলো ত্বকের নিচে একটি চাকা আকারে দেখা যায়।

আবিষ্কৃত প্রযুক্তিটি ক্যানসার রিভার্স থেরাপির একটি নতুন ধারণা হিসেবে পরিচিতি লাভ করছে।

গবেষক দলটির দাবি – তাদের গবেষণায় উঠে এসেছে স্বাভাবিক কোষগুলো ক্যান্সার হওয়ার প্রক্রিয়ায় তাদের স্বাভাবিক ডিফারেনশিয়েশন ট্র্যাজেক্টরি (কোষের বৃদ্ধির প্রাকৃতিক ধারা) থেকে বিপরীত দিকে চলে যায়।

এই ধারণা থেকে তারা একটি ‘ডিজিটাল টুইন’ তৈরি করেছেন, যা একটি ভার্চুয়াল মডেল বা সিমুলেশন। এই মডেলটি স্বাভাবিক কোষ ডিফারেনশিয়েশন ট্র্যাজেক্টরির জেন নেটওয়ার্ক (জিনের মিথস্ক্রিয়া ও তাদের পরিবর্তন শৃঙ্খলা) এর একটি অনুলিপি। অর্থাৎ এটি কোষগুলোর স্বাভাবিক বিকাশের পুরো প্রক্রিয়াটিকে সঠিকভাবে চিত্রিত করে।

পরে, তারা এই ডিজিটাল টুইন বা মডেলটি ব্যবহার করে সেলের ডিফারেনশিয়েশন বা বৃদ্ধির প্রক্রিয়াটি সিমুলেট এবং বিশ্লেষণ করেছেন। এর মাধ্যমে ক্যান্সারের বিকাশে কী কী নির্দিষ্ট পরিবর্তন ঘটছে তা আরও ভালোভাবে বুঝতে পারেন তারা। এর মাধ্যমে তারা এমন উপাদান বা ফ্যাক্টর চিহ্নিত করতে সক্ষম হয়েছেন, যা ক্যান্সারের কোষগুলোকে স্বাভাবিক সেলে ফিরিয়ে আনার জন্য প্রভাবিত করতে পারে।

এই গবেষণার মাধ্যমে তারা সেসব গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক উপাদান চিহ্নিত করেছেন, যা স্বাভাবিক সেল ডিফারেনশিয়েশন ট্র্যাজেক্টরির নিয়ন্ত্রণ করে। পরবর্তী সময়ে তারা কোলন ক্যান্সার সেলে এই প্রযুক্তি প্রয়োগ করে প্রমাণ করেছেন যে, এই প্রযুক্তি ক্যান্সার সেলের অবস্থা স্বাভাবিক সেলে রূপান্তরিত করতে সক্ষম।

এ বিষয়ে অধ্যাপক চো কাং-হিউন বলেন, ‘এটি অত্যন্ত আশ্চর্যজনক যে, ক্যান্সার সেলগুলোকে স্বাভাবিক সেলে রূপান্তরিত করা সম্ভব। আমাদের গবেষণায়, প্রথমবারের মতো ক্যান্সার সেলগুলোকে স্বাভাবিক সেলে ফিরিয়ে আনার থেরাপির ধারণাটি উপস্থাপন করেছে। এর মাধ্যমে আমরা একটি মৌলিক প্রযুক্তি তৈরি করেছি যা স্বাভাবিক সেল ডিফারেনশিয়েশন ট্র্যাজেক্টরির বিশ্লেষণ করে ক্যান্সার রিভার্স থেরাপির জন্য লক্ষ্য নির্ধারণে সহায়তা করবে।’

এই গবেষণার ফলাফলটি এখন ‘বায়োরিভার্ট’ কোম্পানিতে স্থানান্তরিত হবে এবং এটি ব্যবহার করে ক্যান্সার রিভার্স থেরাপির উন্নয়নের কাজ শুরু হবে।

আন্তর্জাতিক জার্নাল ‘অ্যাডভান্সড সায়েন্স’ এর অনলাইন সংস্করণে গত ১১ ডিসেম্বর গবেষণাটি প্রকাশিত হয়েছে। এই গবেষণায় কেএআইএসটি–এর ডঃ গং জেং-রেওল, পিএইচডি ছাত্ররা লি চান-কিয়ং, কিম হন-মিন এবং কিম জু-হি অংশগ্রহণ করেছেন।

প্ল্যাটফর্ম/

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।