শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ময়মনসিংহ মেডিকেল কলেজ প্রতিষ্ঠাবার্ষিকী ,পেরিয়ে গেল ৫৫ টি বছর

21624198_1825397750822240_612477881_n

সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে বহু প্রতিক্ষিত ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৩ ই সেপ্টেম্বর কলেজ প্রাঙ্গণেই “Our Campus, Our Pride; MMCian Worldwide” শ্লোগানকে সামনে রেখে উদযাপিত হয়ে গেল ময়মনসিংহ মেডিকেল কলেজ (MMC) এর ইতিহাসের প্রথম “MMC Day”.

 


21754335_1825385024156846_1047341029_n

 

কলেজটির প্রাক্তন ছাত্রদের কাছে জানা গেল,” হাতে সময় ছিল খুব কম। তারপরও  মাত্র ১৮ ঘন্টারও কম সময়ের প্রস্তুতিতেই সকল স্তরের এমএমসিয়ান দের উপস্থিতি নিশ্চিত করে প্রথমবারের মত পালন করতে সক্ষম হয়েছি এই  বহুপ্রতিক্ষিত “মমেক দিবস। অনুভূতি বলে শেষ করা যাবে না” ।

 

আয়োজনের অংশহিসাবে দিনব্যাপী ছিলো  আল্পনা অঙ্কন, আনন্দ র‍্যালী, রং খেলা, প্রদীপ প্রজ্বলন, ৫৫টি ফানুস উড়ানো, আতশবাজি সহ  বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা এর আয়োজন করা হয়।
সাংস্কৃতিক সন্ধ্যা উদ্বোধন করেন মমেক ১৬তম ব্যাচের ছাত্র অধ্যাপক ডা. এম এ আজিজ (বর্তমান স্বাচিপ মহাসচিব )।

21761841_1564255923596108_6067908871436410889_n

21624070_1825385007490181_2084662098_n

 

দিনটি ছিল মমেকের জন্য অন্যতম একটি সময়।  মমেকের  সকল প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ অডিটোরিয়ামটি পরিণত হয়েছিল  উৎসবমুখর মিলনমেলায়  ।

উপস্থিত সকলেই ,  এত অল্প সময়ে বর্তমান শিক্ষার্থীদেরকে অক্লান্ত  প্রচেষ্টার মাধ্যমে (বিশেষত ম-৫০,৫১,৫২,৫৩,৫৪ এবং ডেন্টাল ইউনিটের শিক্ষার্থী) অনুষ্ঠানটি সফল করার সাধুবাদ জানান  এবং ভবিষ্যতেও “মমেক দিবস” উদযাপন এর ধারাকে অব্যাহত রাখবার দৃঢ় আশ্বাস দেন।

অনুষ্ঠানের একপর্যায়ে কলেজ প্রশাসন সহ, সকল এমএমসিয়ানদের উপস্থিতিতে প্রথম “MMC Day” উপলক্ষে ,
Mother Unit Of “MEDICINE CLUB, MMCU” এর একটি “দেয়ালিকা” উদ্বোধন করা হয়।

 

21754306_1825385060823509_1766854283_n

 

অনুষ্ঠানের পরবর্তী অংশে ছিলো বর্তমান এবং প্রাক্তন  শিক্ষার্থীদের  গান,নাচ,কবিতা আবৃত্তি যা সাংস্কৃতিক সন্ধ্যাকে আরো প্রাণবন্ত করে তোলে।
পুরো অনুষ্ঠানের মধ্যে  ডাঃ তারা গোলন্দাজ  (ময়মনসিংহ বিএমএ এর সাধারন সম্পাদক) এবং  সহযোগী অধ্যাপক ডাঃ শামীম রিজওয়ান (নিপসম)  সংগীত পরিবেশনার কথা বিশেষভাবে না বললেই নয়।

এত স্বল্প সময়ের আয়োজনকালে যারা ক্যাম্পাসে আসতে পারেননি তারাও পিছিয়ে ছিলেন না, এমএমসি এর যে যে এলাকায় ছিলেন, নিজ অবস্থান থেকে  সবাই মিলে মমেক দিবস পালন করেছেন।
বিশেষত বিএসএমএমইউ প্রাঙ্গনে, বটতলায় এই দিবস উপলক্ষে  অনুষ্ঠানের আয়জন করা হয় এবং সেখানে   উপস্থিত ছিলেন বর্তমান উপাচার্য আরেক গর্বিত এমএমসিয়ান অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান ।

আর  অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার পেছনে সক্রিয় ভূমিকায় ছিলেন ময়মনসিংহ জেলা বি এম এ, স্বাচিপ, ইচিপ, কলেজ প্রশাসন এবং ছাত্র-ছাত্রীদের অক্লান্ত স্বতঃস্ফুর্ত পরিশ্রম। বিশেষত সারারাত জেগে যারা প্রতিটি আল্পনা অংকনের মাধ্যমে কলেজ প্রাঙ্গণটি আরও  রঙ্গে রঙ্গিন করে তুলেছেন তাদের প্রত্যেকের অবদান অনস্বীকার্য।
তথ্যঃ এস.এম, রাকিব (ম-৫২,প্ল্যাটফর্ম একটিভিষ্ট, মমেক শাখা) ,ডাঃ হিমেল বিশ্বাস (ম-৪৭, এডমিন-ময়মনসিংহ জোন)

ছবিঃ ডাঃ শামীম রিজওয়ান ,  ডাঃ আবু নাছির (ম-৪৭), ডাঃ হিমেল বিশ্বাস (ম-৪৭) এবং  হিমু দাস (ম-৫২)

 

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।